Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খারাপ আবহাওয়ার জেরে পাকিস্তানে ঢুকে পড়ল ইন্ডিগোর বিমান

যদিও কোনও দুর্ঘটনা ছাড়াই বিমানটি ভারতীয় আকাশসীমায় ফিরে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খারাপ আবহাওয়ার জেরে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ল ইন্ডিগোর (IndiGo) বিমান। শনিবার অমৃতসর থেকে আহমেদাবাদগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান পাকিস্তানের লাহোরের কাছে চলে যায়। যদিও কোনও দুর্ঘটনা ছাড়াই বিমানটি ভারতীয় আকাশসীমায় ফিরে এসেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিমানের র‍্যাডার অনুযায়ী, ভারতীয় বিমানটি ৪৫৪ নট গ্রাউন্ড স্পিড নিয়ে শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ লাহোরের উত্তরে প্রবেশ করে। সেখান থেকে রাত ৮:০১ মিনিট নাগাদ আবার ভারতে ফিরে আসে। বেসামরিক বিমান কর্তৃপক্ষের (Civil Aviation Authority) একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এটি অস্বাভাবিক অবস্থায় ছিল না। খারাপ আবহাওয়ার পরিস্থিতিতে ‘আন্তর্জাতিকভাবে অনুমোদিত’ ছিল।’

উল্লেখ্য গত মে মাসে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল। পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় ১০ মিনিট ভারতের আকাশসীমায় বিমানটি অবস্থান করে। ফ্লাইট, পিকে২৪৮ (PK248) বিমানটি ৪ মে মাস্কট (Muscat) থেকে ফিরছিল। লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে (Allama Iqbal International Airport) অবতরণের চেষ্টা করেছিল সেটি। কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে পাইলটের পক্ষে বোয়িং ৭৭৭ বিমান অবতরণ করানো কঠিন হয়ে পড়ে।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00