ডিজেল-বিদ্যুতের প্রয়োজন শেষ, এবার দেশে চলবে জল শক্তির ট্রেন

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: ভারতীয় রেলওয়ে পরিবহণে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। সূত্র অনুযায়ী 2024 সালের ডিসেম্বর মাস থেকে দেশের প্রথম জলচালিত হাইড্রোজেন ট্রেন চালু হতে যাচ্ছে। ডিজেল বা বিদ্যুৎ নয়, বরং হাইড্রোজেন এবং জলীয় বাষ্পের শক্তিতে চলবে ট্রেন। পরিবেশবান্ধব এই প্রকল্প ভারতের পরিবহন ব্যবস্থায় এক নতুন অধ্যায় সূচনা করবে।

কীভাবে চলবে এই ট্রেন?

এই ট্রেনের জ্বালানি ব্যবস্থা অত্যন্ত অত্যাধুনিক। হাইড্রোজেন এবং অক্সিজেনের রাসায়নিক মিশ্রণ থেকে জ্বালানি কোষে শক্তি উৎপন্ন হবে। এই প্রক্রিয়ার ফলে শুধুমাত্র জল এবং জলীয় বাষ্প নির্গত হবে, যা পরিবেশের কোনো ক্ষতি করবে না।
তবে এই ট্রেন চালানোর জন্য প্রতি ঘণ্টায় প্রায় 40,000 লিটার জল খরচ হবে। এজন্য বিশেষ জল সংরক্ষণ ব্যবস্থা তৈরি করা হচ্ছে।

প্রথম ধাপে, হাইড্রোজেন ট্রেনটি জিন্দ-সোনিপত রুটে (৯০ কিমি) চালানো হবে। ভবিষ্যতে এই ট্রেন দেশের ঐতিহ্যবাহী রেলপথগুলিতেও চালানোর পরিকল্পনা রয়েছে, যেমন:

  • দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
  • কালকা-শিমলা রেলওয়ে
  • নিলগিরি মাউন্টেন রেলওয়ে

বিশেষত্ব কী?

  • পরিবেশবান্ধব: জ্বালানি থেকে কেবলমাত্র জল ও বাষ্প নির্গত হয়।
  • শব্দ দূষণ নিয়ন্ত্রণ: ডিজেল ট্রেনের তুলনায় ৬০% কম শব্দ।
  • দ্রুতগামী ও কার্যক্ষম: সর্বোচ্চ ১৪০ কিমি/ঘণ্টা গতিতে চলতে পারবে এবং একটানা ১,০০০ কিমি দূরত্ব অতিক্রম করার সক্ষমতা রাখে।

ভারতীয় রেলওয়ে প্রথম ধাপে 35 টি হাইড্রোজেন ট্রেন তৈরি করার পরিকল্পনা করেছে। প্রতিটি ট্রেন তৈরিতে প্রায় ₹80 কোটি টাকা ব্যয় হবে। হাইড্রোজেন ফুয়েল সেল প্ল্যান্ট এবং প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে।

৭২ ঘন্টা দেরি! ভারতীয় রেলের নোংরা ও জরাজীর্ণ কোচের তীব্র নিন্দা বিএসএফের

এখন আর ৪ ঘণ্টা নয়, ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে কিনা জানতে পারবেন ২৪ ঘণ্টা আগে

রেলের টিকিট নিয়ে কালোবাজারি, সাড়ে তিন কোটি অ্যাকাউন্ট ব্লক IRCTC-র

রাতে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ভারতীয় রেলের, কোথায় চালু নয়া নিয়ম?

চিন্তার দিন শেষ, এখন চলন্ত ট্রেনেও এটিএম থেকে তোলা যাবে টাকা

অনেক তো ট্রেনের হর্ন শুনেছেন, তবে বিভিন্ন ধরনের হর্ন বাজানোর কারণ জানেন কী ?

গঙ্গাসাগর মেলা উপলক্ষে ১২টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল, কবে থেকে চলবে জেনে নিন

টিকিট না কাটায় ফাইন দিলেও যাত্রীরা কাটেন না টিকিট, কারণ জানলে চমকে যাবেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]