Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তর সিকিমে ভয়াবহ ধস, ৫০০ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা

উদ্ধার করা পর্যটকদের মধ্যে ২১৬ জন পুরুষ, ১১৩ জন মহিলা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ধসের কারণে ফের বিপর্যয় সিকিমে। শুক্রবার ভারী বৃষ্টির কারণে উত্তর সিকিমের এ লাচেন (A Lachen), লাচুং এবং চুংথাং (Lachung & Chungthang)-এ ধস নামে। যার ফলে প্রায় ৫০০ পর্যটক চুংথাং এ আটকে পড়েছিলেন। ৫৪ শিশু-সহ আটকে পড়া ৫০০ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনার জওয়ানরা। শনিবার সেনার তরফে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সেনার মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, ‘এসডিএম চুংথাং (SDM Chungthang)-এর অনুরোধে, ত্রিশক্তি কর্পসের (Trishakti Corps) এর জওয়ান এবং ভারতীয় সেনাবাহিনী উদ্ধারকাজে নেমে আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধার করা পর্যটকদের মধ্যে ২১৬ জন পুরুষ, ১১৩ জন মহিলা এবং ৫৪ জন শিশু রয়েছে। উদ্ধারের পর তাদেরকে তিনটি আলাদা সেনা শিবিরে রাখা হয়েছিল। পাশাপাশি পর্যটকদের গরম খাবার এবং গরম পোশাক দেওয়া হয়েছিল সেনার তরফে।’

পর্যটকদের শারীরিক অবস্থা পরীক্ষা নীরিক্ষা করতে সেনার তরফে তিনটি মেডিকেল টিম গঠন করা হয়েছিল। পর্যটকদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে প্রাথমিক চিকিৎসার পর জানিয়েছেন চিকিৎসকরা। যদিও রাত ১২টা ২৫ মিনিট নাগাদ এক মহিলা গুরুতর মাথা যন্ত্রণা এবং মাথা ঘোরার সমস্যা হচ্ছে বলে জানান। রাতে তাঁকে চিকিৎসকরা আইসিইউতে দেন। তাঁর বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

প্রতিরক্ষায় AI বিপ্লব! ভারতীয় সেনায় যুক্ত হল প্রথম স্মার্ট রাইফেল ‘কাতানা’

হাতে অপারেশন সিঁদুরের পতাকা, ১২ হাজার ফুট উচ্চতা থেকে স্কাই ডাইভ প্রয়াগরাজের অনামিকার

অপারেশন সিঁদুর নিয়ে ফেসবুক পোস্ট করে গ্রেফতার গুজরাত কংগ্রেসের সাধারণ সম্পাদক

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থান থেকে গ্রেফতার সরকারি কর্মচারী

অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে দিয়েছিল সেনার তথ্য, পঞ্জাব থেকে গ্রেফতার পাক চর

উত্তর সিকিমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চলছে উদ্ধার কাজ, বাড়ছে মৃত্যু

‘ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লাল রেখা টেনেছে’, সাংরি-লা ডায়লগে ঘোষণা সেনাপ্রধানের

উত্তর সিকিমে ভয়ঙ্কর দুর্ঘটনা, পর্যটক নিয়ে ১০০০ ফুট নীচের খাদে পড়ল গাড়ি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00