অপারেশন সিঁদুর নিয়ে ফেসবুক পোস্ট করে গ্রেফতার গুজরাত কংগ্রেসের সাধারণ সম্পাদক

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: অপারেশন সিঁদুর নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গ্রেফতার গুজরাত কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সোনি। গুজরাত পুলিশের সিআইডি সাইবার ক্রাইম বিভাগ  তাঁকে গ্রেফতার করে। রাজেশ সোশ্যাল মিডিয়ায় অপারেশন সিঁদুর এবং ভারতীয় সশস্ত্র বাহিনীকে নিয়ে বেশ কিছু পোস্ট করেছিলেন।

রাজেশ সোনির বিরুদ্ধে থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেখানে তাঁর করা প্রথম দুটি সোশ্যাল মিডিয়া পোস্টের উল্লেখ করা হয়েছিল। তার ভিত্তিতেই এই গ্রেফতার। একটি পোস্টে তিনি লিখেছিলেন, “এটা অবশ্যই মনে রাখতে হবে যে সেনারা কৃতিত্ব পাবেন না। অপারেশন সিঁদুরে রাফাল জেট ওড়ানোর তুলনায় দ্বিগুণ খরচ তাঁদের ছবি এবং প্রচারণার জন্য ব্যয় করা হবে।”সোনি এই পোস্টের সঙ্গে একটি ভিডিও এবং ছবিও পোস্ট করেছিলেন।

আর একটি পোস্টে কিছু ছবি শেয়ার করে গুজরাতের কংগ্রেস জেনারেল সেক্রেটারি লিখেছিলেন, “২২ বছর বয়সী অগ্নিবীর যুবকদের অবসরপ্রাপ্ত করে বাড়ি ফেরত পাঠানো হচ্ছে, অন্যদিকে ৭৩ বছর বয়সী একজন ব্যক্তি নিজের জন্য আরও একটি সুযোগ খুঁজছেন।” নাম না করে এ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই কটাক্ষ তা বলার অপেক্ষা রাখে না।

পুলিশের এফআইআরে রাজেশ সোনির ফেসবুক হ্যান্ডেল থেকে পাঁচটি পোস্টের উল্লেখ রয়েছে। সেই সব পোস্ট সংশ্লিষ্ট ইউআরএলগুলিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এফআইআরে বলা হয়েছে যে যদিও সোনি জানতেন যে ভারত সরকার আত্মসমর্পণ করেনি, তবুও তিনি এমন কিছু পোস্ট করেছেন যা দেশের বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে পারে। সোনির বিরুদ্ধে গুজব ছড়ানো এবং এমন কিছু পোস্ট করার অভিযোগ রয়েছে যা ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করতে পারে, পাশাপাশি ভারতীয় সশস্ত্র বাহিনীর মনোবল ভেঙে দিতে পারে। রাজেশ সোনির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ধারা ১৫২ এবং ৩৫৩(১)(ক) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গুজরাত কংগ্রেসে তুলনামূলকভাবে কম পরিচিত মুখ, সোনি গভীর রাতে প্রথমে আটক এবং তারপর গ্রেফতার হয়ে আলোচনায় এসেছেন। গুজরাত কংগ্রেস প্রধান শক্তিসিংহ গোহিল একটি টুইটে এই গ্রেফতারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]