‘পাকিস্তানকে ঋণ দিলেই ওরা জঙ্গি তৈরি করবে’, আইএমএফকে সতর্ক করলেন রাজনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভূজ: দেউলিয়া হয়ে যাওয়া পাকিস্তানকে প্রচুর টাকা অনুদান দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ নিয়ে মোটেই খুশি নয় ভারত। শুক্রবার রাজনাথ সিং থেকে পাকিস্তানকে যে কোনও আর্থিক সহায়তার তীব্র বিরোধিতা করে আইএমএফকে সতর্ক করেছেন যে এই ধরনের সহায়তা পাক মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠনগুলিকে অর্থায়নে সাহায্য করবে।

শুক্রবার গুজরাতের ভূজে গিয়েছেন রাজনাথ সিং। সেখান থেকেই ভারতীয় বিমান বাহিনীর কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি। সদ্য যুদ্ধবিরতি হওয়া ভারত-পাকিস্তান পাক সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল ভূজ। রাজনাথ এদিন বলেন, “আইএমএফের সাহায্য এই সন্ত্রাসী সংগঠনগুলিকে অর্থায়নের জন্য ব্যবহার করা হবে। পাকিস্তানকে কোনও আর্থিক সহায়তা দেওয়া উচিত নয়। ওরা শুধু সন্ত্রাসবাদে অর্থায়ন করতে জানে। আমরা চাই আইএমএফ আবার ভাবুক।”

গত সপ্তাহে আইএমএফ পাকিস্তানের জন্য ১ বিলিয়ন ডলারের বেইলআউট অনুমোদন করেছে। তার পর থেকেই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। ভারতের আপত্তি সত্ত্বেও, আইএমএফের নির্বাহী বোর্ড ইসলামাবাদের সংস্কারের বাস্তবায়ন এবং অর্থনীতি উন্নত করার লক্ষ্যে ৭ বিলিয়ন ডলারের ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন করেছে। পাশাপাশি পাকিস্তানকে ভবিষ্যতে আরও ১.৪ বিলিয়ন ডলার তহবিল দেওয়ার আশা জিইয়ে রেখেছে তারা।

ভারত এর পরিপ্রেক্ষীতে তীব্র ভাষায় একটি বিবৃতি জারি করে আইএমএফের পদক্ষেপের প্রতি আপত্তি প্রকাশ করেছে। নয়াদিল্লি এই ধরনের আর্থিক সহায়তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁদের দাবি এই টাকা নিয়ে পাকিস্তান আবার সন্ত্রাসবাদের জন্ম দেবে। যদিও ইসলামাবাদ তা স্বীকারে রাজি নয়।

বৃহস্পতিবার শ্রীনগরের একটি বিমানঘাঁটি পরিদর্শনকালে রাজনাথ সিং বলেন, পাকিস্তান ভারতকে প্রতারণা করছে। তাদের ভারতবিরোধী ও সন্ত্রাসী সংগঠনগুলিকে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। তাদের ভূমি ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া উচিত নয়।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যে পাকিস্তান এমন একটি অবস্থায় পৌঁছেছে যেখানে তারা আইএমএফের কাছ থেকে ঋণ চেয়েছে। অন্যদিকে ভারত সেই দেশগুলির মধ্যে পড়ে যারা আইএমএফকে তহবিল সরবরাহ করে যাতে তারা দরিদ্র দেশগুলিকে সাহায্য করতে পারে।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কার্যনির্বাহী পরিচালক হলেন রিজার্ভ ব্যাঙ্কের পদত্যাগী গভর্নর উর্জিত পটেল

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]