Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তানজানিয়ার পর এবার আরবে খুলছে আইআইটি’র ক্যাম্পাস

আইআইটি দিল্লির ক্যাম্পাস খোলার বিষয়ে দুই দেশের মধ্যে মউ স্বাক্ষরিত হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: তানজানিয়ার পরে এবার সংযুক্ত আরব আমিরশাহিতে খুলতে চলেছে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি’র ক্যাম্পাস। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরশাহি সফরে রয়েছেন। তার মাঝে সে দেশে আইআইটি দিল্লির ক্যাম্পাস খোলার বিষয়ে দুই দেশের মধ্যে মউ স্বাক্ষরিত হল।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Union Education Minister Dharmendra Pradhan) শনিবার একটি টুইট করে বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আবুধাবিতে আইআইটি দিল্লি ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য মউ স্বাক্ষর ভারতের শিক্ষার আন্তর্জাতিকীকরণে একটি নতুন অধ্যায়ের সূচনা করল।’ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারি থেকে আইআইটি দিল্লির আবুধাবি ক্যাম্পাসে স্নাতকোত্তর কোর্স চালু করা হবে। তবে স্নাতকোত্তর কোর্স অফার করা হলেও স্নাতক ডিগ্রি চালু করা হবে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে।

উল্লেখ্য গত সপ্তাহে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) তানজানিয়া সফরে থাকাকালীন জাঞ্জিবারের রাষ্ট্রপতি হুসেন আলি মউইনির (Zanzibar’s President Hussein Ali Mwinyi) উপস্থিতিতে মউ স্বাক্ষরিত হয়। বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছিল, ‘এই ক্যাম্পাসটি ভারত এবং তানজানিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন এবং আফ্রিকা ও গ্লোবাল সাউথজুড়ে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলার উপর ভারত যে গুরুত্ব দেয় তার দৃষ্টান্ত।’ তানজানিয়ায় চালু হতে চলা আইআইটি মাদ্রাজের ক্যাম্পাসটি ২০২৩ সালের অক্টোবর মাস থেকে চালু হয়ে যাবে বলে শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছিল। প্রসঙ্গত বিদেশের মাটিতে দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস খোলার বিষয়ে জোর দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতি ২০২০-তে।

সংযুক্ত আরব আমিরাতে অ্যারাইভাল ভিসার সুযোগ পেল না ৩ পড়শি দেশ   

চার হাজার কোটির প্রাসাদ, এই রাজপরিবারের সম্পত্তি কত জানেন

গুরবাজের দুর্ধর্ষ শতরান, শারজাতে জিতল আফগানরা

প্রথমবার এশিয়া কাপ জয় বাংলাদেশের যুব দলের

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে

সংস্থার ২৫ বছরে কর্মী এবং তাদের পরিবারকে ৩০ কোটির উপহার মালিকের

পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপের আসর, বসছে কোন দেশে?

ফের বিদেশ সফরে মোদি, গন্তব্য আরব

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00