Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চার হাজার কোটির প্রাসাদ, এই রাজপরিবারের সম্পত্তি কত জানেন

Share:

নিজস্ব প্রতিনিধি : সাতশোটি গাড়ি, ৪০৭৮ কোটি টাকার প্রেসিডেন্সিয়াল প্যালেস। সেইসঙ্গে রয়েছে ৮টি প্রাইভেট জেট। এছাড়াও একটি বিখ্যাত ফুটবল ক্লাবের মালিকানাও রয়েছে ওই পরিবারের অধীনে। কার কথা বলছি বলুন তো? বলছি সংযুক্ত আরব আমিরশাহীর রাজ পরিবারের কথা।

সংযুক্ত আবর আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সকলের কাছ পরিচিত মোহম্মদ বিন জায়েদ নামে। আল নাহিয়ানরা ১৮ জন ভাই ও ১১ জন বোন। এছাড়া এই রাজপরিবারের নয় ছেলেমেয়ে ও ১৮ জন নাতি-নাতনি রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর এই রাজ পরিবার বিশ্বের ছয় শতাংশ তেলের মালিক। পাশাপাশি ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাবের অংশীদারত্ব রয়েছে এই রাজপরিবারের। ২০০৮ সালে রাজপরিবারের আবু ধাবী ইউনাইটেড গ্রুপ ২ হাজার ৮০০ কোটি টাকায় ম্যানঞ্চেস্টার সিটি ক্লাবটি কিনে নেয়। এছাড়াও ইলন মাস্কের স্পেস এক্সের মতো কোম্পানিরও অংশীদারিত্ব রয়েছে তাঁদের। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আল নাহিয়ান পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৩০৫ বিলিয়ান মার্কিন ডলার।

প্রেসিডেন্ট জায়েদের ছোট ভাই শেখ হামাদ বিন হামদানের কাছেই রয়েছে ৭০০টি গাড়ি। এরমধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় এসইউভি, পাঁচটি বুগাতি ভেরন, একটি লাম্বারগিনি রেভেনটন, একটি মার্সিডিজ বেঞ্চ সিএলকে জিটিআর, একটি ফেরারি ৫৯৯এক্স এক্স একটি ম্যাকলারেন এমসি ১২। আবু ধাবীর সোনালি কাসর আল ওয়াতান প্রেসিডেন্ট প্রাসাদে বসবাস করেন রাজপরিবার। এটিই কয়েকটি প্রাসাদের মধ্যে সবচেয়ে বড়। বৃহৎ গম্বুজবিশিষ্ট প্রাসাদে তিন লাখ ৩৫ হাজার স্পটিকের তৈরি ঝাড়বাতি রয়েছে।

জানা গিয়েছে, গত পাঁচ বছরে নাহিয়ান পরিবারের কোম্পানির মূল্য ২৮ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি বর্তমানে কৃষি, জ্বালানি, বিনোদন ও সামুদ্রিক ব্যবসা পরিচালনা করে। সংযুক্ত আরব আমিরশাহী ছাড়াও রাজপরিবারের সদস্যদের সম্পত্তি রয়েছে প্যারিস, লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশে। ২০১৫ সালের প্রতিবেদন অনুযায়ী, দুবাইতে রাজপরিবারের যা সম্পত্তি রয়েছে, তা ব্রিটিশ রাজপরিবারের সমান। গত বছর ডিসেম্বর মাসে ব্লুমবার্গের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে শীর্ষে রয়েছে আল নাহিয়ানের পরিবার।

শেষ সময়ে বাবা চার্লসের পাশে থাকতে রাজ পরিবারে ফিরতে মরিয়া প্রিন্স হ্যারি

লন্ডনে পা রাখলেও বাবা চার্লসের সঙ্গে দেখা করলেন না প্রিন্স হ্যারি

সংযুক্ত আরব আমিরাতে অ্যারাইভাল ভিসার সুযোগ পেল না ৩ পড়শি দেশ   

কীভাবে মৃত্যু হয়েছিল রানি এলিজাবেথের, জানুন

গুরবাজের দুর্ধর্ষ শতরান, শারজাতে জিতল আফগানরা

প্রথমবার এশিয়া কাপ জয় বাংলাদেশের যুব দলের

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে

মদনমোহনের পাশেই কাঠামিয়া মন্দিরে ‘বড় তারা’র পুজো হয় কোচবিহারে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00