Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুরবাজের দুর্ধর্ষ শতরান, শারজাতে জিতল আফগানরা

Share:

নিজস্ব প্রতিনিধি : শারজাতে প্রথম টি ২০-তে সংয়ুক্ত আরব আমিরশাহীকে হারাল আফগানিস্তান। রহমানউল্লা গুরবাজের সেঞ্চুরির ওপর ভর থেকে সংযুক্ত আরব আমিরশাহীকে সহজেই হারাল আফগানরা। এই প্রথম টি ২০-তে সেঞ্চুরি করেন গুরবাজ।

প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাই মাত্র ১৩ রান করে আউট হয়ে যান। এরপর অধিনায়ক ইব্রাহিম জাদরানের সঙ্গে ১৩৭ রানের জুটি বাঁধেন গুরবাজ। ৫২ বলে ১০০ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন গুরবাজ। অন্যদিকে ৪৩ বলে ৫৯ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন অধিনায়ক জাদরান। শেষ পর্যন্ত ২০ ওভারে ২০৩ রান সংগ্রহ করে আফগানরা।

এরপর জবাবে ব্যাট করতে নেমে ৬ রানে দুই ওপেনারকে হারায় সংযুক্ত আরব আমিরশাহী। এরপর রানা তাড়া করতে পারেনি সংযুক্ত আমিরশাহীর ক্রিকেটাররা। বৃত্ত অরবিন্দ কিছুটা হলেও দলের হাল ধরেছিলেন। তিনি ৭০ রান করলেও দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত ১৩১ রানেই থেমে যায় সংযুক্ত আরব আমিরশাহীর ইনিংস। ঘরের মাঠেই আফগানদের কাছে হার মানতে হল তাঁদের। তিন ম্যাচের টি ২০ সিরিজে ১-০তে এগিয়ে গেল আফগানরা। সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে আফগানদের পরের ম্যাচ আগামী রবিবার।

 

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

মার্কিন সেনা দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন যাচ্ছেন আসিম মুনির

পাকিস্তানে ফের আক্রমণের প্রস্তুতি ভারতের, এবার কীভাবে দেখুন….

শুধু সচিন বা ধোনি নন, এই দুই ক্রিকেটারেরও রয়েছে ভারতীয় সেনা যোগ

‘পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই’, অপারেশন সিঁদুর নিয়ে আবেগপ্রবণ শচিন

বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার কে, খোলসা করলেন হরভজন

ফের কাঁপল আফগানিস্তান, অনুভূত দিল্লি ও কাশ্মীরেও

ক্রিকেট মাঠেই মর্মান্তিক মৃত্যু আম্পায়ারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00