Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সম্প্রীতির অনন্য নজির, ঈদের দিন নামাজিদের উপর পুষ্পবর্ষণ হিন্দুদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রীতির এক অপূর্ব চিত্র দেখল জয়পুর। সোমবার পবিত্র ঈদের দিনে নামাজ পড়তে আসা মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর পুষ্পবর্ষণ করলেন হিন্দুরা। এই ঘটনা সারা দেশে এক অনন্য নজির সৃষ্টি করেছে।

সোমবার সকালে জয়পুরের ঈদগাহে ঈদল ফিতর উদযাপন করতে আসেন মুসলিমরা। এই ঈদ খুশির ঈদ। ফলে সকলেই ছিলেন খুশির আমেজের মধ্যে। আর তখন ঘটে এক অভিনব ঘটনা।

দেখা যায়, হিন্দু মুসলিম ঐক্য কমিটির ব্যানারে হিন্দুরা আচমকা পুষ্পবর্ষণ করছেন খুশিতে ভাসতে থাকা নামাজীদের উপর। দিল্লি রোডের ঈদগাহে হাজার হাজার মানুষ এই উৎসব উদযাপনের জন্য জড়ো হন। ফলে এর ভিডিও হয়েছে তাড়াতাড়ি। আর সোশ্যাল মিডিয়ায় দেওয়া মাত্রই তা ভাইরাল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ঈদ উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। X- হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী বলেন, “ঈদ-উল ফিতরের শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে আশা, সম্প্রীতি এবং দয়ার চেতনা বৃদ্ধি করুক। আপনাদের সকল প্রচেষ্টায় আনন্দ এবং সাফল্য আসুক। ঈদ মোবারক!”

 

প্রসঙ্গত, এই বছর রমজান মাস ছিল ২৯ দিনের। গত বছর ছিল আবার ৩০ দিনের। ইসলামিক ক্যালেন্ডার অনুসারে, চাঁদ দেখার উপর নির্ভর করে মাসে ২৯ বা ৩০ দিন থাকে। রমজান মাসে, মানুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খান না বা পান করে না, তাই এই সময় রোজা রাখেন তাঁরা। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশে প্রতিটি উৎসবে সকলের সমান অধিকার। তাই এই ঘটনায় প্রতিটি হিন্দুও অত্যন্ত খুশি হয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00