Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপিকে ধাক্কা দিয়ে রাজনীতি ছাড়লেন হর্ষবর্ধন

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপিকে ধাক্কা দিয়ে রাজনীতি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন। শনিবার বিজেপির তরফে ১৯৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। সেখানে হর্ষবর্ধনের নাম ছিল না। এর আগে আরেক বিজেপি সাংসদ গৌতম গম্ভীরও রাজনীতি ছেড়ে দেন।

এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন জানান, ‘ত্রিশ বছরের বেশি রাজনৈতিক ক্যারিয়ারে আমি পাঁচটি বিধানসভা ভোট ও দুটি সংসদীয় নির্বাচন জিতেছি। বিজেপির বহু সাংগঠনিক পদে কাজ করেছি। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। শেষ পর্যন্ত আমি আমার ডাক্তারি পেশাতেই ফিরে যাচ্ছি।‘ একইসঙ্গে নিজের কাজের ফিরিস্তি দিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আমি দিল্লির স্বাস্থ্য মন্ত্রী হিসাবে কাজ করেছি। দুবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হয়েছি। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন পোলিও মুক্ত ভারত তৈরির করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছি। করোনার সময়ে দেশের কোটি কোটি মানুষকে যাতে সুরক্ষিত রাখা যায়, সেই চেষ্টাও করেছি।‘

শনিবার বিজেপির তরফে যে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে হর্ষবর্ধন নাম তো ছিলই না। সেইসঙ্গে পরভেশ বর্মা, রমেশ বিদুরি, মীনাক্ষি লেখির নামও ছিল না। জানা গিয়েছে, বিজেপির তরফে যে ১৯৫ জনের তালিকা প্রকাশিত হয়েছে, তাতে ৩৩ জন বর্তমান সাংসদকে প্রার্থী হিসাবে টিকিট দেওয়া হয়নি।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00