জীবনবিমা আর স্বাস্থ্যবিমায় GST বিতর্কের মাঝেই জুলাইয়ে বাড়ল পণ্য ও পরিষেবা কর আদায়ের পরিমাণ

গত জুলাই মাসে সারা দেশে GST আদায় হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৭৫ কোটি টাকা। এর মধ্যে জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ GST-ও রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক বেঁধেছে। সেই বিতর্কের জন্ম দিয়েছেন খোদ কেন্দ্রেরই এক মন্ত্রী। বিতর্কের অভিমুখে আরেক কেন্দ্রীয় মন্ত্রী। সেই বিতর্ককে বাংলার রাজপথে টেনে নামানোর হুঙ্কার দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আর এই সবের মাঝে জানা যাচ্ছে, যে করকে ঘিরে এই বিবাদ-বিতর্ক সেই কর আদায় ১০ শতাংশেরও বেশি আদায় হয়েছে গত জুলাই মাসে। নজরে পণ্য ও পরিষেবা কর বা Goods and Services Tax যাকে আমরা সবাই GST নামেই চিনি। গত জুলাই মাসে সারা দেশে GST আদায়ের পরিমাণ বেড়েছে ১০.৩ শতাংশ। কেন্দ্রের তথ্য অনুযায়ী গত মাসে GST আদায় হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৭৫ কোটি টাকা। বর্তমান কর কাঠামোয় জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ GST দিতে হয়। এই GST যাতে প্রত্যাহার করা হয় তার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে(Nirmala Sitaraman) চিঠি দিয়েছেন তাঁরই সতীর্থ মন্ত্রী নীতিন গড়কড়ি(Nitin Gadkari)। বৃহস্পতিবার একই দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। মমতা কিছুটা হুঙ্কারের সুরেই বলেছেন, GST প্রত্যাহার না হলে রাজপথে নামতে বাধ্য হবেন।

আরও পড়ুন হাওড়ার সালকিয়ায় জমা জলে তড়িদাহত হয়ে মৃত্যু বিশ্ববিদ্যালয় পড়ুয়ার

কেন্দ্র সরকারের তথ্য বলছে, জুলাই মাসে যে ১ লক্ষ ৮২ হাজার ৭৫ কোটি টাকা GST আদায় হয়েছে তার মধ্যে CGST বাবদ আদায় হয়েছে ৩২ হাজার ৩৮৬ কোটি টাকা আর SGST বাবদ আদায় হয়েছে ৪০ হাজার ২৮৯ কোটি টাকা। এর পাশাপাশি IGST বাবদ কোষাগারে ঢুকেছে ৯৬ হাজার ৪৪৭ কোটি টাকা। এছাড়া আমদানি পণ্যের ওপর ৪৭ হাজার কোটি টাকা কর সংগ্রহ করা গিয়েছে। গত আর্থিক বছরের জুলাইতে GST আদায় হয়েছিল ১.৬৫ লক্ষ কোটি টাকা। এই যখন অবস্থা তখন বিতর্ক ক্রমশ দানা বাঁধছে জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে মোটা অঙ্কের GST প্রদান করাকে ঘিরে। নীতিন গড়কড়ি মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি সাংসদ। সেখানকার এলআইসি কর্মী সংগঠন এ বিষয়ে তাঁকে স্মারকলিপি দিয়েছিল। তাদের দাবি ছিল, কেন্দ্রীয় মন্ত্রী যেন এ বিষয়ে তৎপর হন। বিমা কর্মী সংগঠনের সেই দাবিদাওয়ার কথা উল্লেখ করেই নির্মলাকে চিঠি লিখেছেন গড়কড়ি। চিঠিতে তিনি লিখেছেন, জীবন এবং স্বাস্থ্য বিমায় ১৮ শতাংশ GST এক দিকে যেমন বিমাক্ষেত্রকে সঙ্কুচিত করছে, তেমনই প্রবীণ নাগরিকদের সমস্যার মুখে ফেলছে। জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা— এই দু’টি ক্ষেত্রই স্পর্শকাতর। এ দু’টির কর কাঠামো পুনর্গঠনের বিষয়টি বিবেচনা করা যায় কি না, সে ব্যাপারে আর্জি জানিয়েছেন গড়কড়ি।   

আরও পড়ুন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস আপাতত নেই

গত ২৮ জুলাই নির্মলাকে সেই চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী। তবে সেই দিন তা জানাজানি হয়নি। ২৯ জুলাই রাজ্যসভায় এই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। সেই সময় থেকেই বিষয়টি সামনে এসেছে। বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনে এই নিয়ে সরব হন তৃণমূলের আরেক সাংসদ দোলা সেন। দোলা সরাসরি গড়কড়িকে সমর্থন করেন। তিনি বলেন, ‘আমি গড়কড়ির প্রস্তাবকে সমর্থন করি। হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী তা মানুন, না হলে পদত্যাগ করুন।’ তৃণমূলের এই দাবিকেই কার্যত বৃহস্পতিবার রাতে আন্দোলনের রূপরেখা দিয়ে দেন মমতা। তিনি ট্যুইট করে লেখেন, ‘ভারত সরকারের কাছে আমাদের দাবি, জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়াম থেকে GST তুলে নিন। কারণ এগুলি সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির সঙ্গে জড়িত। GST বিষয়টি খারাপ কারণ, এটা মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে তার ওপর বিরূপ প্রভাব ফেলে। যদি জনবিরোধী GST সরকার তুলে না নেয় তবে আমরা এবার রাস্তায় নামতে বাধ্য হব।’ অর্থাৎ আমজনতার ঘাড় মটকে কেন্দ্রের কোষাগার ভরাবার যে পদ্ধতি মোদি সরকার(Modi Government) নিয়েছে এবার তার বিরুদ্ধেই স্বর উঠছে ঘরে-বাইরে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]