Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০২৩-২৪ অর্থ বর্ষে ১০ রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি করে ১৬,৫০৯ কোটি টাকা ঘরে তুলেছে কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৩-২৪ অর্থবর্ষে দশটি রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি করে ১৬৫০৯ কোটি টাকা তুলেছে কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি করার লক্ষ্যমাত্রা ১৮ হাজার কোটি টাকা রাখা হয়েছিল। তবে সেই লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি কেন্দ্র সরকার।

জানা গিয়েছে, মোদী সরকারের দশ বছরের শাসনকালে দুবার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শেয়ার বিক্রির পথে হেঁটেছে কেন্দ্র। সরকারের ট্র্যাক রেকর্ড ভালো থাকা সত্বেও বেসরকারিকরণের পথে হাঁটা হয়েছে। তবে চলতি বছর লোকসভা নির্বাচন থাকায় বেসরকারিকরণের প্রক্রিয়া বন্ধ রেখেছে মোদী সরকার। সোমবার থেকে যে অর্থবর্ষ শুরু হয়েছে, তাতে বেসরকারিকরণের কোনও লক্ষ্যমাত্রা এখনও ধার্য করেনি মোদী সরকার। তবে ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচন মিটে গেলেই এই বিষয়ে ফের সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র।

সরকারি পরিসংখ্যান তরফে জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার শেয়ার থেকে ডিভিডেন্ট হিসাবে ৬৩ হাজার কোটি টাকা পেয়েছে। যেখানে ৫০ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল, সেখানে তার থেকেও অনেক বেশি ডিভিডেন্ট পেয়েছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

 

 

‘কালো বিল, কালো দিন’, বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে সরব মমতা

মেয়েরা বিনা সুদে পাবেন ৫ লক্ষ টাকা ঋণ, সরকারি এই কর্মসূচির কথা জানেন?

চোখ রাঙালে ভয়ঙ্কর পরিণতি হবে, মোদি সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

হিযবুত তাহরীকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র সরকার

তৃণমূলের চাপে নিয়ম বদলে বাধ্য হল মোদি সরকার, নজরে কেন্দ্রের আবাস যোজনা

১৫ সেপ্টেম্বর থেকে আবাস উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই শুরু

প্রাণহানির আশঙ্কা, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না মোদি সরকার

তৃণমূলের চাপে পিছু হঠছে মোদি সরকার, স্বাস্থ্য বিমা থেকে GST প্রত্যাহারের সম্ভাবনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00