Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোখ রাঙালে ভয়ঙ্কর পরিণতি হবে, মোদি সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘চোখ রাঙালে ভাল হবে না’ মোদি সরকারকে কড়া হুঁশিয়ারি দিল বাংলাদেশের জামায়াত আমির। বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) খুলনার পাইকগাছায় গদাইপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত পথ সভার এক বক্তব্যে ভারতকে হুমকি দিলেন তিনি। একইসঙ্গে জানালেন দিল্লি থেকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি।

মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির জানান,‘ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন কথা বলা শিখেছে। মানুষকে আর ভয় দেখাবেন না।’ একইসঙ্গে দিল্লি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আনেন তিনি।

শেখ হাসিনার কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘ তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবাদাসী। এজন্য তিনি দাসত্বের শৃঙ্খলে জনগণকে বন্দি করতে চেয়েছিলেন।দিল্লি বসে ষড়যন্ত্র করছে স্বৈরাচার শেখ হাসিনা ও তাদের দোসররা।’

‘দুুর্নীতি প্রমাণ করে দেখাক’ মোল্লা ইউনূস’কে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ হাসিনা পুত্র জয়ের

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতে আশ্রয় নেন তিনি। বর্তমানে দিল্লিতে আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এদিকে হাসিনাকে বিচারের নামে দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ। সদ্যই শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। হাসিনা-সহ ১৪৩ জনের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এদিকে মোল্লা ইউনূসকে চ্যালেঞ্জ করে হাসিনা পুত্র জয় জানিয়েছেন, ‘ক্ষমতা থাকলে সঠিক তদন্ত করে দেখাক। দুর্নীতি প্রমাণ করা হোক।’ একইসঙ্গে তিনি আরও বলেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। এগুলো সম্পূর্ণভাবে মিথ্যে ও ষড়যন্ত্রমূলক। পরিকল্পনা করে তাঁদেরকে ফাঁসানো হচ্ছে।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

‘কালো বিল, কালো দিন’, বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে সরব মমতা

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00