Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের কাঁপল আফগানিস্তান, অনুভূত দিল্লি ও কাশ্মীরেও

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৮। মাটি থেকে প্রায় ১৩০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। আফগানিস্তানের এই কম্পনের প্রভাব পড়েছে কাশ্মীর-দিল্লি ও এনসিআর-এ। শনিবার সকালে সেখানেও অনুভূত হয়েছে কম্পন।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) অনুসারে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের আশেপাশের এলাকায় ভূমিকম্পটি আঘাত করেছে। এই এলাকা অত্যন্ত ভূমিকম্পপ্রবণ বলে পরিচিত।

আফগানিস্তান ও তাজিকিস্তানের মাঝে ভূকম্পটি হলেও কাশ্মীর উপত্যকা এবং দিল্লি-এনসিআর-এ মৃদু থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে। যার ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাশ্মীরের একটি ভিডিওতে দেখা গেছে যে মাটি কাঁপতে শুরু করার পরপরই লোকজন বাড়ি বেরিয়ে আসছে।

শ্রীনগরের একজন স্থানীয় বাসিন্দা নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেছেন, “আমি অফিসে থাকাকালীন কম্পন অনুভব করেছিলাম।  আমার চেয়ার কাঁপছিল। তবে কম্পন যেমন খুব হালকা ছিল না, তেমনই খুব শক্তিশালীও ছিল না। কোনও ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে আমি নিশ্চিত নই। তবে এই অঞ্চলে ভূমিকম্প বেশ সাধারণ।”

কাশ্মীরের আরেকটি ভিডিওতে ভূমিকম্পের পরপরই ঘরের সিলিং ফ্যানগুলি দুলতে দেখা গিয়েছে। ফলে ওই অঞ্চল জুড়ে যে কম্পন অনুভূত হয়েছিল তার তীব্রতা সম্পর্কে ধারণা করা যায়। সীমান্তের উভয় দিক থেকে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সম্প্রতি মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তার কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডেও। দুটি দেশই এই কম্পনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ গিয়েছে অসংখ্য মানুষ, গবাদি পশুর। প্রভূত পরিমাণে নষ্ট হয়েছে সম্পত্তি।

১৮ এপ্রিল শুক্রবার রাতেও মায়ানমারের অনেক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, শুক্রবার রাতে মায়ানমারে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার রাত ১১:০৪:৬ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। তখন ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৬ ।  এর পর, শুক্রবার রাত ১১:৩১:২৩ মিনিটে ৩.৭ তীব্রতা নিয়ে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়।

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

মার্কিন সেনা দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন যাচ্ছেন আসিম মুনির

নারকীয়তা, দিল্লিতে সুটকেসবন্দি নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য

দিল্লি বিমানবন্দরে টানা ৯০ দিন বন্ধ ১১৪টি বিমানের ওঠানামা

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00