দেশজুড়ে ৫৫ হাজার হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

শুধু বেসরকারি হাসপাতালই নয়, দেশজুড়ে শয়ে শয়ে সরকারি হাসপাতালেও কর্মবিরতি চালাচ্ছেন চিকিৎসকেরা। ৪ লক্ষ চিকিৎসক এদিন কর্মবিরতি পালন করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(R G Kar Medical College and Hospital) ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার(Woman Doctor Rape and Murder Incident) প্রতিবাদে এদিন দেশজুড়ে ৫৫ হাজার হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতি(Nationwide Doctors Strike) পালন করছেন। আর তাতেই ভোগান্তির মুখে পড়েছেন রোগীরা। এদিন দেশজুড়ে ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন Indian Medical Association বা IMA। আর তার জেরেই এদিন দেশজুড়ে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বেশ ভালভাবেই। IMA’র তরফে অবশ্য আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, এদিন সংগঠনের যেসব সদস্য বেসরকারি হাসপাতালে কর্মরত তাঁরা আউটডোরে বসবেন না। বন্ধ থাকবে চেম্বারও। তবে শুধু বেসরকারি হাসপাতালই নয়, দেশজুড়ে শয়ে শয়ে সরকারি হাসপাতালেও কর্মবিরতি চালাচ্ছেন চিকিৎসকেরা। IMA’র তরফে এদিন দাবি করা হয়েছে সারা দেশে ৪ লক্ষ চিকিৎসক এদিন কর্মবিরতি পালন করছেন।

আরও পড়ুন, আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ৩০

তবে এই কর্মবিরতি তুলতে এদিন সকালে দেশের কোনও রাজ্য থেকেই প্রশাসনিক ভাবে কোনও বলপ্রয়োগ করার খবর সামনে আসেনি। কার্যত দেশজুড়ে আপৎকালীন পরিষেবা ছাড়া সরকারি ও বেসরকারি হাসপাতালের সব রকম পরিষেবাই এদিন বন্ধ রয়েছে। আবার এটাও দেখা যাচ্ছে, অনেক জায়গায় আউটডোর বন্ধ থাকায় জরুরি বিভাগে বাড়ছে রোগীদের উপচে পরা ভিড়। পরিষেবা দিতে গিয়ে সেখানে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তবে আউটডোর বন্ধ থাকায় সেখানে রোগীদের ভিড় চোখে পড়ছে না কোথাও। ঘটনাচক্রে আর জি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করে তাঁর পদত্যাগের দাবি করা হচ্ছে বা বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তোলা হচ্ছে, তা এদিন IMA’র সদস্য চিকিৎসকদের কর্মবিরতিতে জায়গা করে নেয়নি। IMA’র তরফে দাবি করা হয়েছে, তাঁরা তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ ভাবেই অরাজনৈতিক আন্দোলন হিসাবে রাখতে চাইছেন। এই কর্মবিরতি নির্দিষ্ট কোনও রাজ্যের সরকার বা প্রশাসনের বিরুদ্ধে নয়। কার্যত দেশজুড়ে এখন হাসপাতালের চিকিৎসকেরা একশ্রেনীর হিংস্র মানুষের Soft Target হয়ে উঠেছেন। সেই আক্রমণের হাত থেকে চিকিৎসকদের বাঁচাতে কেউ কিছুই করছে না। সেই কারণেই এই কর্মবিরতি।

আরও পড়ুন, বিজেপির বিরুদ্ধে মমতাই প্রধানমন্ত্রী পদে যোগ্য প্রার্থী, দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

তবে এই কর্মবিরতি যে সম্পূর্ণ ভাবে অরাজনৈতিক তাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা, এই দেশজুড়ে চিকিৎসকদের ধর্মঘটের পিছনে কাজ করছে গেরুয়া রাজনীতি। কার্যত গেরুয়া কর্তাদের নির্দেশ ও অঙ্গুলিহেলনেই এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। যখন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, বিহার, অসম, গুজরাত, মহারাষ্ট্রের মতো বিজেপি শাসিত রাজ্যে কোনও মহিলা ধর্ষণ-খুনের শিকার হন, তখন IMA কর্মবিরতি ডাকা তো দূরের কথা, সামান্য প্রতিবাদও করে না। দিন দুই আগেই সামনে এসেছে উত্তরাখণ্ডে একজন নার্স ধর্ষণ খুনের শিকার হয়েছেন। অথচ তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই IMA’র। যাবতীয় মাথাব্যাথা শুধু বাংলার জনতার রায়ে ক্ষমতায় থেকে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই। অতএব দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে যতটা পারো হেনস্থা করো। দেশজুড়ে তাঁর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো। টেনে হিঁচড়ে তাঁকে হাসিনার মতো ক্ষমতাচ্যুত করো।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]