Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বর্তমান রাজ্যপাল সঠিক ভূমিকা পালন করছেন: দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি,নয়াদিল্লি: ‘বর্তমান রাজ্যপাল সমঝদার লোক। তিনি সঠিক ভূমিকা পালন করছেন, আগামী দিনেও করবেন। তিনি যথেষ্ট করেছেন বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে।’ রাজ্যের বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস(Govonor C.V. Ananda Bose) প্রসঙ্গে মঙ্গলবার এমনই মত ব্যক্ত করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। অপরদিকে রাজ্যের‘বিরোধী দলনেতার মন্তব্য, ‘আমি চাই রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপাল তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করুন। এই রাজ্য সরকারের কাছে রিপোর্ট না চেয়ে কেন্দ্রীয় সরকাকে বলুন, শিবপুর ও রিষড়া থানা এলাকাকে উপদ্রুত ঘোষণা করে ৩৫৫ ধারা জারি করতে।’

বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)অবশ্য মনে করেন, ‘চলতি পরিস্থিতিতে রাজ্যপালের যা করার দরকার ছিল তিনি তা যথেষ্ট করেছেন। মানুষ যখন ভয়ের মধ্যে আছেন ,তখন তিনি পাশে গিয়ে দাঁড়িয়েছেন। মুখ্যমন্ত্রী তো সেটুকুও করেননি।’ বিজেপির এই সর্ব ভারতীয় সহ-সভাপতি আরও বলেন, ‘রাজ্যপাল নিশ্চয়ই কেন্দ্রকে যথাসময়ে রিপোর্ট দেবেন।’ শুভেন্দুর(Suvendu) প্রতিক্রিয়া সম্পর্কে দিলীপের মন্তব্য, ‘রাজ্যপালের পদ সর্বদাই বিতর্কিত। কিন্তু আমি মনে করি না রাজ্যপালের পদ কোনও রাজনৈতিক পদ । এটি সাংবিধানিক পদ। তাঁকে নিরপেক্ষ থাকতেই হবে।’গোপালকৃষ্ণ গান্ধী ও জগদীপ ধনকড়ের সঙ্গে তুলনা প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ‘এক একজন রাজ্যপাল এক এক ভাবে কাজ করেন। কথাবার্তা, চিন্তাভাবনা আলাদা হয়।

আগের জন রাজনীতিক ছিলেন। এখন যিনি আছেন তিনি আমলা ছিলেন। কিন্তু তিনি তাঁর পদের মর্যাদা রেখে কাজ করছেন কিনা সেটা দেখতে হবে। আমি মনে করি, বর্তমান রাজ্যপাল সমঝদার লোক। তিনি সঠিক ভূমিকা পালন করছেন, আগামী দিনেও করবেন।‘রাজনৈতিক মহলের ধারণা শুভেন্দুর বিপরীত প্রতিক্রিয়া ব্যক্ত করে রাজভবনকে বিজেপির পক্ষ থেকে বার্তা দিলেন দিলীপ ঘোষ।

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

আসন্ন বিধানসভায় দলের প্রার্থী হচ্ছেন…? কী বললেন দিলীপ ঘোষ

‘দলে আমার কোনও কাজ নেই ‘, মোদির সভায় ডাক না পাওয়ায় অভিমানী দিলীপ

ফের মোদির সভায় ব্রাত্য, পাত্তাই দিলেন না দিলীপ ঘোষ

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

‘ঘাটালে বন্যা হলেই দেব-দর্শন হয়’, তৃণমূলের ‘নায়ক’ সাংসদকে খোঁচা দিলীপের

২৬ সালের ভোটের পর উপমুখ্যমন্ত্রী কে হবেন? বড় ইঙ্গিত দিলীপের

২১ জুলাই কোন মঞ্চে থাকবেন জানিয়ে দিলেন দিলীপ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00