Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মঙ্গলবার দুপুরে দিল্লির বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করবে কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে প্রতীক্ষার অবসান। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দিল্লি বিধানসভা ভোটের ঢাকা কাঠি পড়তে চলেছে। দুপুর ২টোর সময়ে সাংবাদিক সম্মেলনে রাজধানীর বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এক দফাতেই দিল্লির ৭০ বিধানসভা আসনে ভোট নেওয়া হতে পারে। ১২ থেকে ১৪ তারিখের মধ্যে ভোট নেওয়ার পাশাপাশি ১৭ তারিখ ফল ঘোষণা হতে পারে।

গতকাল সোমবারই (৬ জানুয়ারি) দিল্লি বিধানসভা ভোটের জন্য নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত ভোপার তালিকা প্রকাশ করা হয়েছে। রাজধানীর মোট ভোটার সংখ্যা এক কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৮৫৮ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮৩ লক্ষ ৪৯ হাজার ৬৪৫। আর মহিলা ভোটারের সংখ্যা ৭১ লক্ষ ৭৩ হাজার ৯৫২। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬১ জন। ২০২০ সালের বিধানসভা ভোটের তুলনায় ভোটারের সংখ্যা বেড়েছে ৭ লক্ষ ২৬ হাজার। আর গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের চেয়ে ভোটার বেড়েছে ৩ লক্ষ ১০ হাজার। গত বার দিল্লির ৭০ আসনের মধ্যে ৬২টিতে জয়ী হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বাকি আটটি আসন জিতেছিল বিজেপি। কংগ্রেসকে খালি হাতেই ফিরতে হয়েছিল। ২০১৫ সালের ভোটে আপের ঝুলিতে গিয়েছিল ৬৭টি আসন আর বিজেপি জয়ী হয়েছিল ৩টি আসনে।

গত বছর লোকসভা ভোটে দিল্লির সাতটি আসনেই জয়ী হয়েছিল পদ্ম শিবির। জোট বেঁধে লড়লেও শূন্য হাতেই ফিরতে হয়েছিল আম আদমি পার্টি আর কংগ্রেসকে। যদিও এবারের বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার পথে হাঁটেননি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একলা চলোর নীতি নিয়েই ৭০ আসনে প্রার্থী দিয়েছে দিল্লির বর্তমান শাসকদল। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, রাজধানী দখলের ভোটযুদ্ধে এবারও ত্রিমুখী লড়াই হবে। মূলত আপ, বিজেপি ও কংগ্রেসের মধ্যেই লড়ি সীমাবদ্ধ থাকছে। বহুজন সমাজ পার্টি সহ বাকি দলগুলি ভোটের আসরে থাকলেও ভোট কাটুয়া ছাড়া আর কোনও ভূমিকা নেই তাদের। আপের পক্ষ থেকে ইতিমধ্যেই ৭০ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের তরফে ৪৮ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির তরফেও প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00