Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫ রাজ্যের বিধানসভা ভোটের রণকৌশল চূড়ান্ত করতে বৈঠকে কংগ্রেস ওয়ার্কিং কমিটি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার দুপুরেই মধ্যপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই ভোটের রণকৌশল চূড়ান্ত করতে বৈঠকে বসল কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারণ সমিতি। দলের মুখ্য কার্যালয়ে ওই বৈঠকে উপস্থিত রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধিরা।

সূত্রের খবর, পাঁচ রাজ্যে ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে কোনও আসন ছাড়া হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বৈঠকে। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে সমাজবাদী পার্টি ও শরদ পওয়ারের এনসিপিকে কযেকটি আসন ছেড়ে জোট বার্তা দিতে পারে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আসন সমঝোতার পাশাপাশি প্রচারে কোন-কোন বিষয়ের উপরে জোর দেওয়া হবে, তা নিয়েও আলোচনা হবে। ধর্মগত বিষয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অকারণে আক্রমণ করে বিজেপির হাতে পাল্টা আক্রমণের অস্ত্র যাতে তুলে দেওয়া না হয়, সে বিষয়েও দলের রাজ্য নেতৃত্ব, মুখপাত্র এবং তারকা প্রচারকদের নির্দেশ দেওয়ার পথে হাঁটতে চলেছে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক সমিতি।

পাশাপাশি ওবিসি-সহ দলিত সম্প্রদায়ের মন পেতে জাতগণনার বিষয়টিকেও বিধানসভা ভোটের প্রচারে মূল হাতিয়ার করতে চাইছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। বৈঠকে এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, ‘জাতগণনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে লাগাতার দাবি জানিয়ে চলেছে কংগ্রেস। যতদিন না মোদি সরকার ওই দাবি মেনে নেবে, ততদিন পর্যন্ত দাবি থেকে পিছু হঠবে না কংগ্রেস।’

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন সুদর্শন রেড্ডি

কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

‘পুরনো বোতলে নতুন মদ’, ভোট চুরির অভিযোগ খণ্ডন করে রাহুলকে নিশানা নির্বাচন কমিশনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00