Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকসভায় আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, অভিযোগ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তাঁর অভিযোগ লোকসভায় তাঁকে বলতে দেওয়া হয় না। এই বিষয়ে স্পিকার ওম বিড়লা বলেছেন বিরোধীদলীয় নেতা সংসদের রীতিনীতি এবং নিয়ম মেনে চলবেন এমনটা আশা করা অন্যায় নয়।

কংগ্রেস নেতার কথায়, “আজও আমাকে কথা বলতে দেওয়া হয়নি। আমি জানি না লোকসভার স্পিকার কেন এটা করছেন। কেবল সরকারকেই কথা বলতে দেওয়া হচ্ছে। আমি বিরোধী দলের নেতা কিন্তু গত এক সপ্তাহ ধরে আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না।” বুধবার ওম বিড়লা বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে বলেন যে তাঁর উচিত সংসদের নিয়ম ও ঐতিহ্য অনুসারে আচরণ করা।

স্পিকার জিরো আওয়ারে বলেন, “সংসদের সদস্যদের কাছ থেকে আশা করা যায় যে তারা সংসদের ভদ্রতা ও শালীনতার উচ্চ মান বজায় রাখবেন। এমন অনেক ঘটনা আমার নজরে এসেছে যেখানে সদস্যদের আচরণ সংসদের ঐতিহ্য এবং মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ নয়।” তিনি সংসদের কার্যক্রম দুপুর ২টো পর্যন্ত মুলতবি রাখেন।

এদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধি বুধবার অভিযোগ করে বলেন যে তিনি কিছুই করেননি। সংসদ অগণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে। স্পিকার ওম বিড়লার করা আচরণ সম্পর্কিত বক্তব্যের পর তিনি এই মন্তব্য করেন।

সংসদ মুলতবি হওয়ার পর, কংগ্রেস সাংসদরা বিড়লার সাথে দেখা করেন এবং বিরোধীদলীয় নেতাকে কথা বলার সুযোগ না দেওয়ার প্রতিবাদ জানান। এদিকে রাহুল গান্ধি সংসদ ভবনে সাংবাদিকদের বলেন, “লোকসভার স্পিকার আমার সম্পর্কে কিছু বলেছেন। আমি যখন উঠে দাঁড়াই, উনি উঠে চলে যান। তারপর সংসদ মুলতবি করে দেন। যখনই আমি সংসদে বক্তৃতা দিতে দাঁড়াই, আমাকে কথা বলতে দেওয়া হয় না। অথচ ঐতিহ্য হল বিরোধীদলীয় নেতা যদি কথা বলার উদ্দেশ্য নিয়ে দাঁড়ান, তাহলে তাকে কথা বলতে দেওয়া উচিত। আমি জানি না সংসদ কীভাবে চলছে।”

রাহুলের সংযোজন, “আমি কিছুই করিনি। চুপচাপ বসে ছিলাম। গত সাত-আট দিনে আমি কিছু বলিনি। গণতন্ত্রে সরকার এবং বিরোধী- উভয়েরই স্থান আছে, কিন্তু এখানে গণতন্ত্রের কোন স্থান নেই। লোকসভার স্পিকার কী ভাবছেন তা আমি জানি না।”

সংসদে কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ অভিযোগ করেব বলেছেন বিরোধী দলনেতাকে কথা বলার সুযোগ দেওয়া হয় না। অথচ যদি কোনও বিজেপি সাংসদ বা মন্ত্রী উঠে দাঁড়ান, তাহলে তিনি কথা বলার জন্য স্বাধীনতা পান। গগৈ-এর কথায়, “আমরা সকলেই দেখেছি সুষমা স্বরাজ যখন বিরোধীদলীয় নেত্রী ছিলেন, তখন তিনি লোকসভায় কতটা সম্মান পেয়েছিলেন।”

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

কংগ্রেসের আর্জি মেনে সাক্ষাতের সময় দিল কমিশন, যেতে পারবেন ৩০ জন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00