Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মন্দিরে ঢুকে পড়ল চিতাবাঘ, এলাকায় আতঙ্কের পরিবেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : উত্তরাখণ্ডের নৈনিতালে বিখ্যাত ঘোরাখাল মন্দিরে ঢুকে পড়ল চিতা। সোমবার ভোরে এলাকার সিসিটিভি ফুটেজে সেই দৃশ্যই ধরা পড়েছে। গোটা ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, সোমবার ভোর ৩টে ৪০ মিনিট নাগাদ নৈনিতালের ঘোরাখাল মন্দিরের চারপাশে ঘুরতে দেখা যায় চিতাবাঘটিকে। সিসিটিভির ফুটেজ থেকে দেখা গিয়েছে, চিতাবাঘটি বেশ কিছুক্ষণ ধরে মন্দির চত্বরে ঘোরাঘুরি করে। এরপর মন্দির চত্বরে কিছুক্ষণ বসেও ছিল চিতাবাঘটি। তখনও পর্যন্ত বাঘটি কারোর চোখেই পড়েনি। বেশ কিছুক্ষণ মন্দির চত্বরে বসে থাকার পর নিজেই মন্দির ছেড়ে বেরিয়ে যায় বাঘটি। তবে শেষ পর্যন্ত বাঘটি কোথায় লুকিয়ে পড়েছে, সেবিষয় অবশ্য কিছু জানা যায়নি।

লোকালয়ে এভাবে চিতাবাঘ বেরিয়ে পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও হরিয়ানার হিসার এলাকায় চিতাবাঘ বেরিয়ে পড়ার ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই গত ২১ জানুয়ারি হিসার এলাকায় চিতাবাঘটি দুজনকে তাড়া করে। এরপরেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। বাঘটিকে ধরতে বন দফতরের আধিকারিকদের খবর দেওয়া হয়। বেশ কিছুক্ষণ পর বাঘটিকে দেখতে পায় সংবাদপত্র বিলি করতে আসা একটি হকার। সঙ্গে সঙ্গে বাঘটিকে ধরে ফেলা হয়। শুধু হরিয়ানার হিসারেই নয়, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি এলাকাতেও এর আগে চিতাবাঘ বেরিয়ে পড়ার ঘটনা ঘটেছে।

 

জলপ্রপাতের নীচে স্নানরত পর্যটকদের সঙ্গী সাপ, তারপর যা হল…

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাব চারধাম যাত্রায়, ক্রমশ কমছে তীর্থযাত্রীর সংখ্যা

উত্তরাখণ্ডের ভয়াবহ তুষারধস, চাপা পড়লেন ৫৭ শ্রমিক, চলছে উদ্ধারকাজ

মহাশিবরাত্রিতে সুখবর! কবে খুলবে কেদারনাথের কপাট?

উত্তরাখণ্ডে ভয়াবহ ধস,পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বোল্ডার, আটকে বহু পর্যটক

অর্থাভাবে অ্যাম্বুলেন্স চেয়েও মেলেনি, গাড়ির ছাদেই ভাইয়ের লাশ বাড়ি নিয়ে গেলেন দিদি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু,খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ

২০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৩৬ , আহত  বহু  

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00