Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘন কুয়াশায়  নৈনিতালের খাদে পড়ে গেল গাড়ি, মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীত আসার জেরে বদলাচ্ছে আবহাওয়া। তাই সকাল থেকেই দেখা দিয়েছে কুয়াশা। এই কুয়াশার কারণে পাহাড়ি এলাকায় লাগাতার দুর্ঘটনার ঘটনা ঘটে। সোমবার ভোরে উত্তরাখণ্ডের  নৈনিতালে একটি গাড়ি ঘন কুয়াশার কারণে খাদে পড়ে যায়। জানা গিয়েছে , গাড়িটিতে ৬ জন যাত্রী ছিল । উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার জাউরাসির কাছে এই দুর্ঘটনাটি ঘটে । এই দুর্ঘটনার জেরে ১ জন প্রাণ হারান এবং আহত হয়েছেন ৫ জন। মৃত ব্যক্তিটির নাম ছত্তর সিং। তিনি উত্তরাখণ্ডের পিথোরাগড়ের বাসিন্দা। আহত হয়েছেন সুরজ সিং, জিতেন্দ্র দাসিলা, সন্তোষ মেহের ও হরিশ কুমার।

পুলিশ সূত্রে  জানা গিয়েছে, সোমবার ভোর চারটে নাগাদ জাউরাসির কাছে একটি গাড়ি খাদে পড়ে যাওয়ার খবর আসে। তাই উদ্ধার অভিযানের জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ঘটনাস্থলে গিয়ে শুরু করে উদ্ধারকার্য।  এরপরেই আহত পাঁচজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে  যাওয়া হয়।  পাশাপাশি মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে পরবর্তী কার্যক্রমের জন্য জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত , রবিবার উত্তরকাশির সিল্কিয়ারা থেকে দান্দালগাঁও পর্যন্ত নির্মাণাধীন একটি সুড়ঙ্গের একটি অংশ ভেঙ্গে পড়েছে । টানা ৩০ ঘণ্টার পরেও কমপক্ষে ৪০ জন আটকা পড়েছে। সুড়ঙ্গের নির্মাণ কাজের দায়িত্বে থাকা এইচআইডিসিএল-এর কর্মকর্তারা জানিয়েছেন, সুড়ঙ্গের মধ্যে প্রায় ৪০ জন আটকে পড়েছে । দের নিরাপদে উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ বাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উত্তরাখণ্ডে একের পর এক দুর্ঘটনার জেরে চিন্তায় পড়েছে প্রশাসন। 

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00