Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোটি কোটি টাকা খরচ করে প্রার্থী কিনছে বিজেপি, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নামে অভিযোগ তুলল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM ) নেতা। তিনি বলেন, বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি কোটি কোটি টাকা খরচ করে  প্রার্থীদের দাঁড় করাচ্ছে। রবিবার  ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা মনোজ পাণ্ডে এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন।

তিনি জানান , ‘ বারহাইত বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে লড়াই করার জন্য এখন  কাউকে খুঁজে বের করতে পারেনি বিজেপি। সেইজন্য বর্তমানে ৫ কোটি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রার্থী খুঁজতে নেমেছে গেরুয়া শিবির।‘ পাশাপাশি জেএমএম নেতা আরও দাবি করেছেন,’ বারহাইত কেন্দ্র থেকে ১০০-১৫০ ভোট অতিক্রম করতে পারবে না বিজেপি। সেইজন্য হেমন্ত সোরেনের বিরুদ্ধে  কোনও প্রার্থীই বিজেপির হয়ে লড়াই করতে চাইছেন না।‘ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বৃহস্পতিবার বারহাইত আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন । শুধু তাই নয় তাঁর বিধায়ক স্ত্রী কল্পনা সোরেন গান্ডে বিধানসভা আসনের জন্য নথি জমা দেন।

উল্লেখ্য, বারহাইত সাঁওতাল পরগনা অঞ্চলের অন্তর্গত। যা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) একটি শক্ত ঘাঁটি হিসাবে বেশ  পরিচিত। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে হেমন্ত সোরেন সাঁওতাল অঞ্চলের বারহাইত ও দুমকা বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন। বলা বাহুল্য,  ৮১ সদস্য নিয়ে  গঠিত ঝাড়খণ্ডের বিধানসভা। আগামী ১৩ ও ২০ নভেম্বর দুই দফায় অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। ২০ নভেম্বর হবে  নির্বাচনে ফল প্রকাশ।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00