Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জ্বর ১০৭ ডিগ্রি,  দিল্লিতে হিটস্ট্রোকে মৃত্যু বিহারের  বাসিন্দার  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র গরমে পুড়ছে দিল্লি । তাপমাত্রা ছাড়িয়েছে ৫২.৩ ডিগ্রি। আর এই তীব্র গরমে প্রাণ হারালেন বিহারের দ্বারভাঙ্গার  এক বাসিন্দার । জানা গিয়েছ, বুধবার রাতে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

 সূত্রের খবর,  ৪০ বছর বয়সী ওই ব্যক্তি গত পাঁচ বছর ধরে দিল্লিতে বসবাস করছেন। বর্তমানে তিনি পাইপলাইন ফিটিংস তৈরির কারখানায় কাজ করেন। সোমবার আচমকাই অসুস্থ হয়ে পড়ায়  মধ্যরাতে তাঁকে  হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকেরা জানান, তিনি এমন একটি ঘরে থাকতেন যেখানে কোনও কুলার বা ফ্যান ছিল না । এরফলে ওই ব্যক্তির জ্বর হয়। তাতেই তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে ১০৭ ডিগ্রি সেলসিয়াসে ছাড়িয়ে যায়। যা স্বাভাবিকের থেকে প্রায় ১০ ডিগ্রি বেশি। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তি হিট স্ট্রোক ইউনিটে ছিলেন। বুধবার সকালে তাকে ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। আচমকাই তাঁর অবস্থার অবনতি হওয়ায় বুধবার  রাতেই তাঁর মৃত্যু হয়। এই প্রথম হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনা ঘটল দিল্লিতে।

উল্লেখ্য, প্রথমবার দিল্লির তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়েছে। আবহাওয়া অফিসের তরফ থেকে  জানানো হয়েছে, দিল্লিতে আরও কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ভয়াবহ পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার খুব একটা সম্ভাবনা নেই। এরফলে  একদিকে প্রবল তাপপ্রবাহ অন্যদিকে তীব্র জল সংকট কবে দূর হবে তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে দিল্লিবাসীর। কবে মিলবে স্বস্তি, সেই দিকেই তাকিয়ে রয়েছে আমজনতা।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00