Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চার বছরের ছেলেকে খুন, গ্রেফতার বেঙ্গালুরুর তথ্য-প্রযুক্তি সংস্থার সিইও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিজের ছেলেকে খুন করলেন বেঙ্গালুরুর একটি এআই স্টার্ট-আপের সিইও। গোয়ার একটি হোটেলে চার বছরের ছেলেকে খুন করে ব্যাগে ভরে পালাচ্ছিলেন সিইও। সেই সময় ৩৯ বছর বয়সী সুচনা শেঠকে চিত্রদুর্গ থেকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। জানা যায়, সিইও তার ছেলেকে নিয়ে ৬ জানুয়ারি উত্তর গোয়ার সিঙ্কেরিমের হোটেলে চেক ইন করেছিলেন।

শেঠ হোটেল থেকে চেক আউট করার পর রুম পরিষ্কার করার সময় হোটেলের এক কর্মী চাদরে রক্তের দাগ দেখতে পান। তা দেখেই  হোটেল ম্যানেজমেন্ট পুলিশকে খবর দেয়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, শেঠ তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে ।  এই কাজ করার পরে হোটেল ম্যানেজমেন্টকে বেঙ্গালুরু তে ফিরে যাওয়ার জন্য একটি ট্যাক্সির ব্যবস্থা করতে বলে। তারপরেই ট্যাক্সিতে করে তাঁর ছেলের দেহ নিয়ে পালান চেষ্টা করছিলেন অভিযুক্ত।

ইতিমধ্যেই ওই হোটেলের সিসিটিভি ক্যামেরা দেখে পুলিশ জানতে পারেন, ওই সিইও একাই চেক আউট করেছিলেন। তাঁর সঙ্গে ছিল না ছেলে। এই ঘটনার পর বেঙ্গালুরু যাওয়ার পথে চিত্রদুর্গ জেলা থেকে কর্ণাটক পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য মহিলাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য  কলাঙ্গুট পুলিশের একটি দল কর্ণাটকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই পুরো বিষয়টি নিয়ে কর্ণাটকের পুলিশ তদন্ত শুরু করেছে।

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার আরও এক

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা, ৪ জনকে ২০ বছরের সাজা আদালতের

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00