ভোটে জেতায় ‘বন্ধু’ ট্রাম্পকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তাঁকে ক্ষমতা ও দেশ ছাড়া করা ডেমোক্র্যাটদের ভরাডুবি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। আর তাতেই উচ্ছ্বসিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী দিল্লির এক গোপন ডেরা থেকে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। সেই সঙ্গে আশা প্রকাশ করেছেন, ‘নয়া মার্কিন প্রেসিডেন্টের জমানায় আমেরিকার সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক আরও সুদৃড় হবে।’

গত ৫ অগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ষড়যন্ত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে বিদায় নিতে হয়েছে শেখ হাসিনাকে। ওই দিনই প্রাণ বাঁচাতে ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে এসে আশ্রয় নেন বঙ্গবন্ধু কন্যা। সূত্রের খবর, বুধবার সকাল থেকেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানতে টিভির পর্দায় চোখ রেখেছিলেন শেখ হাসিনা। দুপুরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জাদু সংখ্যা স্পর্শ করতেই ছোট্ট শিশুর মতো লাফিয়ে ওঠেন। এক ফাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলে আমেরিকায় থাকা প্রবাসী বাংলাদেশিরা ভোটে কাকে সমর্থন জানিয়েছিলেন তা নিয়ে খোঁজখবর নেন।

বিকেলেই হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠান হাসিনা। ওই শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লেখেন, ‘এই বিশাল জয় আপনার অসাধারণ নেতৃত্বের গুণাবলির প্রমাণ। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের যে আপনার উপরে গভীর বিশ্বাস রয়েছে, তাও ফের একবার প্রমাণিত।’ ওই শুভেচ্ছা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়ার সঙ্গে মধুর সাক্ষাতের প্রসঙ্গও উল্লেখ করেছেন বঙ্গবন্ধু কন্যা। সেই সঙ্গে আশা প্রকাশ করেছেন, দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে চলা ট্রাম্পের জমানায় বাংলাদেশ ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে।’

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]