Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটমুখী ছত্তিশগড়ে গোষ্ঠীদ্বন্ধ থামাতে বাঘেল বিরোধীকে উপমুখ্যমন্ত্রী পদে বসাল কংগ্রেস

চলতি বছরের সেষের দিকেই ছত্তিশগড় বিধানসভার ভোট।

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: চলতি বছরের শেষের দিকেই ছত্তিশগড়ে বিধানসভার ভোট। আর ওই ভোটে যাতে দলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া না পড়ে তার জন্য বুধবার মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের কট্টর বিরোধী হিসেবে পরিচিত টি এস সিং দেওকে উপমুখ্যমন্ত্রীর পদে বসাল কংগ্রেস হাইকম্যান্ড। আর উপমুখ্যমন্ত্রী পদে উন্নীত হওয়ার পরেই সরগুজার রাজ পরিবারের সন্তান জানিয়ে দিয়েছেন, দলকে ফের কুর্সিতে ফিরিয়ে আনতে প্রাণ দিয়ে লড়বেন।

সাড়ে চার বছর আগে ছত্তিশগড়ে দল ক্ষমতায় ফেরার পরে মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার ছিলেন ত‍ৎকালীন বিধানসভার বিরোধী দলনেতা টি এস সিং দেও। যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তাঁর বদলে মুখ্যমন্ত্রী পদে বেছে নিয়েছিলেন প্রদেশ সভাপতি ভূপেশ বাঘেলকে। ওবিসি সম্প্রদায়ের হওয়ায় প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। গত সাড়ে চার বছরে একাধিকবার বাঘেল ও টি এস সিং দেওয়ের লড়াই প্রকাশ্যে এসেছে। বার বার সিং দেওয়ের অনুগামী বিধায়করা ক্ষমতার ভাগাভাগির দাবি তুলেছিলেন। যদিও তাঁদের সেই দাবিতে কর্ণপাত করেননি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

বিধানসভা ভোটে যাতে দুই নেতার লড়াইয়ের মাশুল দলকে না গুনতে হয় তার জন্য বুধবার রাতে আচমকাই বাঘেলের ডেপুটি পদে বসানো হয়েছে সরগুজার রাজ পরিবারের সন্তানকে। কংগ্রেসের এক শীর্ষ  নেতার কথায়, ‘টি এস সিং দেও দীর্ঘদিনের পরীক্ষিত কংগ্রেস নেতা। তাছাড়া দক্ষ প্রশাসক বটেও। দেরিতে হলেও প্রবীন নেতাকে তাঁর যোগ্য সম্মান দেওয়া হয়েছে।  

রাষ্ট্রপতির নৈশভোজ বয়কট ভূপেশ বাঘেল-সিদ্দারামাইয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00