নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে ঘটল ভয়াবহ ঘটনা। রবিবার দিল্লির হাসপাতালের মধ্যে আচমকাই চলল গুলি। আর তাতে প্রাণ হারালেন একজন রোগী। ঘটনাটি ঘটেছে দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে। রবিবার বিকেল চারটে নাগাদ ওই হাসপাতালের তৃতীয় তলায় আচমকাই চলে গুলি।
দিল্লি পুলিশ জানিয়েছে, জিটিবি হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ঢুকে এক আচমকাই গুলি চালায় ১৮ বছরের যুবক। প্রায় তিন থেকে চার রাউন্ড চলে গুলি। এরফলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এক রোগী। এই ঘটনায় নিহত রোগী হলেন ৩২ বছরের রিয়াজুদ্দিন । তিনি দিল্লির খাজুরির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তি রিয়াজুদ্দিন গত ২৩ জুন পেটের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চলছিল চিকিৎসা। এই আবহে হাসপাতালের মধ্যে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন রিয়াজুদ্দিন।
এদিন বিকেলে ২৪ নম্বর ওয়ার্ডে গুলি চালানোর বিষয় পুলিশকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে যেতেই পুলিশ দেখেন এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। তবে এখন পর্যন্ত অভিযুক্ত যুবকের পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। কিন্তু এদিনের হামলার পিছনে কী কারণ রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।