নিজস্ব প্রতিনিধি: আবারও এক চাঞ্চল্যকর খুনের ঘটনা(Murder Case) ঘটে গেল দিল্লির বুকে। প্রকাশ্য রাস্তায় একেবারে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হলেন(Shoot Out) মাত্র ২০ বছর বয়সী এক যুবক। ঘটনাটি ঘটেছে দিল্লির(Delhi Incident) মুকুন্দপুর এলাকায়। রবিবার দিন যুবকের বাড়ির বাইরে আচমকা গুলির শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। তখনই তাঁরা দেখতে পান গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক।
আরও পড়ুনঃ কানাডা পুলিশের হাতে আটক ‘মোস্ট ওয়ান্টেড’ খালিস্তানি সন্ত্রাসী আর্শ দালা
এরপর ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহত যুবকের নাম রঙ্গিলা। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয়রা জানাচ্ছেন রবিবার দিন ওই যুবক বাড়ির বাইরে চার-পাঁচ জনের সঙ্গে দাঁড়িয়েছিল। উভয় পক্ষের মধ্যে তুমুল কথা কাটাকাটি চলছিল, এরইমধ্যে ওই পাঁচ আগুন্তকদের মধ্যে একজন রঙ্গিলার ওপর আচমকা গুলি চালিয়ে দেয়।
আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই ব্যাপক পারদ পতন, শীতের আগমন নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার তদন্তের স্বার্থে একটি দল গঠন করা হয়েছে। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের কাজ চলছে। ব্যক্তিগত আক্রোশের জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই দুষ্কৃতীদের সঙ্গে কি নিয়ে রঙ্গিলার মনোমালিন্য তৈরি হয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিনে দিল্লিতে বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেছে। মুকুন্দপুর এলাকার পাশাপাশি গত শনিবার মুন্ডকা এলাকায় দুই গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ৬ রাউন্ড গুলি চলে। ঘটনার জেরে একজনের তৎক্ষণাৎ মৃত্যু ঘটেছে।