‘তালাক দাও, নইলে মেরে ফেলবো’, হুমকিতে ভয় পেয়ে আত্মহননের চেষ্টা স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি, আমরোহা: বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আমরোহায়। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। কিন্তু আত্মহননের চেষ্টার কারণ জানলে অবাক হতে হয়। জানা গিয়েছে, ওই ব্যক্তিকে তাঁর স্ত্রীর প্রতি আসক্ত ব্যক্তি খুনের হুমকি দিচ্ছিল। সেই কারণে ভয় পেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। স্ত্রী’র প্রতি আসক্ত ব্যক্তির হাতে খুন হওয়ার থেকে নিজের জীবন নিজে নেওয়া ভাল- এমনটাই হয়তো মনে করেছিলেন তিনি।

আত্মহত্যার চেষ্টা করেছিলেন ইকবাল। বিষ খাওয়ার পর প্রথম তাঁকে দেখতে পান স্ত্রী। তিনিই সঙ্কটজনক অবস্থায় স্বামীকে জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ইকবালকে আইসিইউ’তে স্থানান্তরিত করা হয়। আত্মহননের চেষ্টার আগে একটি সুইসাইড নোট লিখেছিলেন ইকবাল। সেই সঙ্গে করেছিলেন একটি ভিডিও রেকর্ড। সেখান থেকেই গোটা বিষয়টি পুলিশের কাছে পরিষ্কার হয়ে যায়।

সুইসাইড নোটে ইকবাল স্থানীয় সভাসদ ও এক অধ্যাপকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। ইকবালের অভিযোগ, এই দুই ব্যক্তি তাঁর স্ত্রীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ক্রমাগত হয়রানি করছিল। শুধু তাই নয়, উভয় অভিযুক্তই ইকবালকে চাপ দিচ্ছিল স্ত্রীকে তালাক দেওয়ার জন্য। তালাক না দিলে আসছিল হত্যার হুমকি।

কী করবেন ভেবে পাচ্ছিলেন না ইকবাল। কোনওদিকে দিশা না পেয়ে তাই বাধ্য হয়ে একটি সুইসাইড নোট লিখে বিষ খান তিনি। স্ত্রী দেখতে পেয়ে স্বামীকে নিয়ে হাসপাতালে পৌঁছান। বর্তমানে পুলিশ এই মামলার তদন্ত করেছে। সুইসাইড নোটের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]