Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রাকৃতিক দুর্যোগের জেরে দ্বিতীয়দিনের জন্য স্থগিত অমরনাথ যাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: আবহাওয়ার উন্নতি না হওয়ায় শনিবারও স্থগিত করে রাখা হল অমরনাথ যাত্রা। পহেলগাঁও এবং বালতাল-দুই রুটেই দ্বিতীয়দিনের জন্য যাত্রা স্থগিত রাখার কথা জানিয়েছে প্রশাসন। টানা দ্বিতীয়দিন যাত্রা স্থগিত হওয়ায় ১১ হাজারের বেশি পুণ্যার্থী বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। তার মধ্যে চান্দেরকোট শিবিরে ও জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন ৪,৬০০ জন।

গত পয়লা জুলাই থেকে চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হয়েছিল। নির্বিঘ্নেই অমরনাথের গুহার দিকে পৌঁছতে শুরু করেছিলেন তীর্থযাত্রীরা। প্রথম ছয়দিনেই বাবা অমরনাথকে দর্শন করেছিলেন প্রায় ৮৫ হাজার পুণ্যার্থী। কিন্তু যাত্রা চলার ক্ষেত্রে বাধ সেধেছে আবহাওয়া। গত কয়েকদিন ধরে উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রবল বর্ষণ হচ্ছে। লাগাতার বৃষ্টির ফলে বেশ কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ফলে কোনও ঝুঁকি না নিয়ে গতকাল শুক্রবারই যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।ওই সময়ে পহেলগাঁওয়ের নুনওয়ান শিবিরে ৩,২০০ এবং বালতাল শিবিরে ৪,০০০ পুণ্যার্থী হাজির ছিলেন।

শনিবার সকাল থেকে আবহাওয়ার কোনও উন্নতি না হওয়ায় দ্বিতীয় দিনের জন্য যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এদিন সকালেই রামবনে প্রচণ্ড বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় জম্মু-কাশ্মীর জাতীয় সড়ক। ফলে জম্মুতে হাজির কোনও পুণ্যার্থীকেই বালতাল কিংবা পহেলগাঁওয়ের উদ্দেশে রওনা হতে দেওয়া হচ্ছে না। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত থাকবে।  

অমরনাথ যাত্রার আগে পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে ঝাঁকে-ঝাঁকে গুলি জঙ্গিদের, নিহত ১

ভাঙল রেকর্ড, ২৯ দিনে অমরনাথ যাত্রায়  ৪ লাখ ছাড়াল ভক্ত সমাগম  

অমরনাথ যাত্রায় রেকর্ড ভক্ত সমাগম, প্রথম ১৫ দিনেই দর্শন তিন লাখ পুণ্যার্থীর

২৩ অগস্ট থেকে বন্ধ অমরনাথ যাত্রা

অগাধ শিবভক্তি, অমরনাথে ছুটে এলেন ইউক্রেনের মহিলা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে স্থগিত অমরনাথ যাত্রা

অমরনাথ যাত্রা: কাশ্মীরের উদ্দেশে রওনা দিল তীর্থযাত্রীদের তৃতীয় দল

জম্মু থেকে অমরনাথের উদ্দেশে রওনা দিলেন ৪,৪০০ তীর্থযাত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00