ভাঙল রেকর্ড, ২৯ দিনে অমরনাথ যাত্রায়  ৪ লাখ ছাড়াল ভক্ত সমাগম  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অমরনাথ যাত্রা শুরু থেকেই রেকর্ড মাত্রায় ভক্ত সমাগম। গত ২৯ জুন থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ৫২ দিনের এই যাত্রার প্রথম ২৯ দিনে ৪.৫১ লক্ষেরও বেশি ভক্ত এসেছেন অমরনাথের শিবলিঙ্গ দর্শন করতে। যা ২০২৩ সালের রেকর্ডকে ভেঙে দিয়েছে।

শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের তরফে জানান হয়েছে,’ বিগত বছরের তুলনায় চলতি বছর বেড়েছে  ভক্তদের সমাগম। রবিবার জম্মুর ভগবতী নগর থেকে প্রায় ১,৬৭৭ জন তীর্থযাত্রী এসেছেন পবিত্র গুহায় শিবের দর্শন করতে।‘  বলা বাহুল্য, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে তৎপর প্রশাসনও।

পরিসংখ্যান অনুসারে, এর আগে ২০১১ সালে ৬ লাখ ৩০ হাজার পূর্ণাথী এসেছিলেন অমরনাথ যাত্রায়। যা ছিল সর্বোচ্চ। চলতি বছর   যাত্রা শুরুর প্রথম ২৮ দিনেই ৪.৫১ লক্ষপুণ্যার্থী দেশে তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন অমরনাথে। যাত্রা শেষে পবিত্র গুহায় শিবের দর্শন করেছেন তাঁরা।

  উল্লেখ্য, ১২টি জ্যোতির্লিঙ্গের অন্যতম হল অমরনাথ ৷  দক্ষিণ কাশ্মীরের হিমালয় পাহাড়ের এক গুহায় অবস্থিত এই শিবলিঙ্গ তৈরি প্রাকৃতিকভাবে ৷  তবে অমরনাথ দর্শনের জন্য অনেক কঠিন পথ অতিক্রম করতে হয় পুণ্যার্থীদের ৷  অমরনাথ যাত্রার রুট রয়েছে দুটি। একটি বালতাল এবং অন্যটি পহেলগাঁও ।  পায়ে হেঁটে এ পথ পাড়ি দিতে হয় ভক্তদের। পহেলগাম থেকে অমরনাথের দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। অন্যদিকে বালতাল থেকে অমরনাথের দূরত্ব আনুমানিক ১৪ কিলোমিটার । তবে বালতাল থেকে যাত্রার পথটি বেশ কঠিন। প্রতি বছর শীতের মরসুমে শিবলিঙ্গ আকার ধারণ করে । যা দেখতে আসেন দেশ-বিদেশের বহু পর্যটক।

অমরনাথ যাত্রার আগে পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে ঝাঁকে-ঝাঁকে গুলি জঙ্গিদের, নিহত ১

অমরনাথ যাত্রায় রেকর্ড ভক্ত সমাগম, প্রথম ১৫ দিনেই দর্শন তিন লাখ পুণ্যার্থীর

ভারী বৃষ্টিপাতের জেরে সাময়িকভাবে বন্ধ অমরনাথ যাত্রা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]