Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাবার নৃশংস হত্যাকাণ্ডকে হাতিয়ার করেও ভোট বৈতরণী পার হতে পারল না বাবা সিদ্দিকীর ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হল বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকীর। বান্দ্রা পূর্ব থেকে অজিত পওয়ারের এনসিপির   হয়ে লড়াই করেছিলেন। আর সেখানেই জিশান সিদ্দিকিকে হারতে হল প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বোনপো বরুণ সরদেশাইয়ের কাছে। নির্বাচনের আগে দল বদল করতেই ভরাডুবি হল বাবা সিদ্দিকীর পুত্রের।

গত ১২ সেপ্টেম্বর গুলি করে খুন করা হন  এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকী । গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের দলই এনসিপিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে করছে মুম্বই পুলিশ। এই ঘটনা নিয়ে তদন্তকারী অফিসাররা জোরকদমে তদন্ত করে চলেছে। অন্যদিকে মহারাষ্ট্রের নির্বাচনের আগে বাবাকে হারিয়ে স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলেন জিশান সিদ্দিকী। আর সেইসময় তিনি  কংগ্রেস ছেড়ে যোগ দেন অজিত পওয়ারের এনসিপিতে। এরপরেই বান্দ্রা পূর্ব থেকে লড়াই করেন জিশান। সেখানেই তাঁর হল ভরাডুবি। নির্বাচন কমিশন সূত্রে খবর, পূর্ব আসনে উদ্ধব ঠাকরের বোনপো বরুণ সরদেশাই পেয়েছেন ৫৭ হাজার ৭০৮টি ভোট। আর ৪৬ হাজার ৩৪৩টি ভোট পেয়ে জিশান সিদ্দিকী। প্রায় ১১ হাজার ভোটে তাঁকে হারতে হয়েছে শরদ পওয়ারের জোটের কাছে।

উল্লেখ্য, কংগ্রেস থেকেই রাজনৈতিক জীবন শুরু করেছিলেন জিশান সিদ্দিকী।  মুম্বই যুব কংগ্রেসের প্রেসিডেন্ট তিনি  ছিলেন। তবে বাবা সিদ্দিকীর মৃত্যুর পরেই কংগ্রেস তিনি  ছেড়ে এনসিপিতে চলে যায় । আর তাতেই ভোটের ময়দানে জয়ের হাসি হাসতে পারলেন না জিশান সিদ্দিকী।

অন্ধ্র থেকে মহারাষ্ট্র, রাজ্য বিধানসভা ভোটেও এনডিএ জোটের জয়জয়কার

ব্যালট পেপারের ভোটে জিতে দেখান, মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন স্বরা ভাস্করের স্বামী ফাহাদ

ভোট কিনতে টাকা বিলিতে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে FIR নির্বাচন কমিশনের

টেলিপ্রম্পটার অতীত, বিজেপি কর্মীর শেখানো বুলি আওড়ে ভাষণ শিন্ডের, নেট পাড়ায় হাসির রোল

‘কাজের কাজ না করে শুধুই লুট করেছে’, মোদিকে বেনজির আক্রমণ আদিত্য ঠাকরের

অজিতের উপরে আস্থা নেই বিজেপির! মহাদ্যূতির পোস্টারে বাদ শরদের ভাইপো

পওয়ার পরিবারে ভাঙনের জন্য কাকা শরদকেই কাঠগড়ায় তুললেন ভাইপো অজিত

কংগ্রেস – উদ্ধবের স্বস্তি, মহরাষ্ট্র নির্বাচন থেকে সরে দাঁড়াল আপ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00