Pune: পাহাড়ি এলাকায় আচমকাই ভেঙে পড়ল বিমান, নিহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার পুনের কাছে  বাভধানে পাহাড়ি এলাকায় একটি হেলিকপ্টার আচমকাই ভেঙে পড়ে। আর তাতে প্রাণ হারিয়েছেন ৩ জন। তবে ভেঙে পড়া হেলিকপ্টারটি সরকারি না বেসরকারি তা এখন জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারের মধ্যে ছিলেন  দুজন পাইলট ও একজন প্রকৌশলী।

ইতিমধ্যেই হেলিকপ্টার ভেঙে পড়ার ছবি সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ভেঙে পড়ার পর হেলিকপ্টারটিতে আগুন লেগে গেছে। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।   এই ঘটনা প্রসঙ্গে পুনের পিম্পরি চিঞ্চওয়াড়ের পুলিশ জানিয়েছে, এদিন সকাল পৌনে ৬টা নাগাদ পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে হেলিকপ্টারটি। এই ঘটনার পর ঘটনাস্থলে প্রাণ হারান তিন জন। তবে কী করে হেলিকপ্টারটি ভেঙে পড়ল তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

বর্তমানে পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন (পিএমসি) এবং পুনে মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির (পিএমআরডিএ) চারটি দমকল ট্যাঙ্কার ঘটনাস্থলে রয়েছে।  সিনিয়র ইন্সপেক্টর কানহাইয়া থোরাট জানান, ‘হেলিকপ্টারটি অক্সফোর্ড গলফ ক্লাবের হেলিপ্যাড থেকে উড্ডয়ন হয়েছিল। এরপরেই বাভধানের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।‘

নেটপ্রভাবী শর্মিষ্ঠা পানোলিকে জামিন না দেওয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতিকে খুনের হুমকি

‘তু বাহার আ’, কলেমা পড়তে না পারায় তাঁবু থেকে বের করে গুলি করে মারা হয় পুণের সন্তোষকে

নিউজিল্যান্ডের পর্যটককে মরাঠি ‘গালি’ শেখাচ্ছে স্থানীয় যুবকরা, ভাইরাল ভিডিওতে শোরগোল

টাকা শোধ না করায় মহিলা কর্মীকে অফিস চত্বরেই ধারালো অস্ত্রে ফালাফালা করে খুন তথ্য-প্রযুক্তি কর্মীর

Turkey: হাসপাতালে ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৪

বাংলাদেশ-ভারত কানপুর টেস্টের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ রায় দিল আইসিসি

পুরুষ সঙ্গীর সামনেই তরুণীকে গণধর্ষণ, পুণের ঘটনায় তোলপাড়

অফিসে অত্যাধিক কাজের চাপ, সহ্য করতে না পেরে মৃত্যু তরুণীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]