নিজস্ব প্রতিনিধিঃ বয়স ২৬ বছর। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)। অফিসে দিন রাত এক করে কাজ করতেন তরুণী। অত্যাধিক কাজের চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। এমনই ঘটনা ঘটেছে বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্মের অন্যতম ইওয়াই পুনেতে। সেখানেই ওই তরুণী চার মাস আগে কাজে যোগদান করেছিলেন। এরপর থেকে পাননি ছুটি। টানা কাজের চাপ সহ্য করতে না পেরে ঘটল বিপত্তি।
নিহত ওই তরুণী হলেন কেরলের বাসিন্দা আন্না সেবাস্তিয়ান পেরাইল। তিনি ইওয়াই পুনে নামক একটি বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্মে কাজ করতেন। মেয়ের মৃত্যুর পর মা অনিতা অগাস্টিন India boss কর্মকর্তা রাজীব মেমানিকে একটি চিঠি লেখেন। সেখানে লেখা ছিল, ‘প্রত্যাশা পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিল মেয়ে। আর সেই পরিশ্রম করতে গিয়ে শারীরিক এবং মানসিক দিকে তাঁর প্রভাব পড়ে। সংস্থায় যোগদানের পর থেকেই মেয়ে নিদ্রাহীনতা এবং চাপ অনুভব করতে শুরু করেছিল । তবে পেরাইল মনে করত কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় সাফল্য আসবে।‘
মেয়ের প্রসঙ্গে তিনি আরও জানান, ‘ পেরাইল পুরোপুরি ক্লান্ত হয়ে তার ঘরে ফিরে আসত, কখনও কখন পোশাক না পরিবর্তন করেই শুয়ে পড়ত। পাশাপাশি প্রতিদিন গভীর রাত পর্যন্ত কাজ করতেন। এমনকি সাপ্তাহিক ছুটির দিনগুলিতেও কাজ করতে হত। মিলত না ছুটি। ‘ শুধু তাই নয় পেরাইল মা অভিযোগ করেছেন,’ অত্যাধিক কাজের চাপের জন্য ওই সংস্থায় কেউ বেশিদিন কাজ করতে পারত না।‘ এককথায় মেয়ের মৃত্যুর জন্য সংস্থাকে দায়ী করেছেন মা। তবে এখন পর্যন্ত সংস্থার তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।