টাকা শোধ না করায় মহিলা কর্মীকে অফিস চত্বরেই ধারালো অস্ত্রে ফালাফালা করে খুন তথ্য-প্রযুক্তি কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি :  টাকা শোধ না করায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এক মহিলাকে কুপিয়ে খুন করল তথ্য প্রযুক্তি বিভাগের এক কর্মী। নিহত মহিলা আর কেউ নয়, তাঁরই সহকর্মী। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইয়েরওয়াদা এলাকায়। অভিযুক্তের নাম কৃষ্ণ সত্যনারায়ণ কানোজা, বয়স ৩০ বছর। তিনি শিবাজিনগরের বাসিন্দা। ইতিমধ্যেই অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে ৭ জানুয়ারী সন্ধ্যে নাগাদ ইয়েরওয়াদার একটি বিপিও ফার্ম ডব্লিউএনএস গ্লোবাল সার্ভিসেসের পার্কিং স্পেসে। সামাজিক মাধ্যমে একটি ভিডিয়োই ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে কানোজা হাতে ধারালো অস্ত্র নিয়ে একের পর এক কোপ বসিয়ে যাচ্ছে ওই মহিলা সহকর্মীর উপর। চারিদিকে রয়েছে উন্মুক্ত জনতা। তবুও ভয়ডর না পেয়ে প্রকাশ্যে কুপিয়ে চলেছে ২৮ বছর বয়সী শুভদাকে। ডান হাতে প্রচন্ড আঘাত পায় ওই মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি। চিকিৎসকেরা জানিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নিহত হয়েছে শুভেদা। মৃত এই মহিলা বালাজিনগরের বাসিন্দা।

প্রাথমিক ঘটনার তদন্তে নেমেছে ইয়েরওয়াদা থানার পুলিশ।এই নিয়ে পুলিশের কর্মকর্তা জানান, অভিযুক্ত ও নিহত মহিলা দুজনেই ইয়েরওয়াড়াতে থাকতেন। একই কোম্পানিতে কাজ করতেন তাঁরা। তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কও গড়ে ওঠে। একসময় শুভদা কনোজার কাছ থেকে প্রায় চার লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু তা দেওয়ার নাম করছিলেন না শুভদা। এদিকে অভিযুক্ত কনোজার বাব খুব অসুস্থ ছিলেন। তাই বারবার শুভদাকে চাপ দিচ্ছিলেন টাকা ফেরত দেওয়ার জন্য। তার জেরেই রাগের বশে নিজের সহকর্মীকেই খুন করেছেন তথ্যপর্যুক্তি বিভাগের এই কর্মী।

নেটপ্রভাবী শর্মিষ্ঠা পানোলিকে জামিন না দেওয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতিকে খুনের হুমকি

‘তু বাহার আ’, কলেমা পড়তে না পারায় তাঁবু থেকে বের করে গুলি করে মারা হয় পুণের সন্তোষকে

নিউজিল্যান্ডের পর্যটককে মরাঠি ‘গালি’ শেখাচ্ছে স্থানীয় যুবকরা, ভাইরাল ভিডিওতে শোরগোল

মহারাষ্ট্রে মন্ত্রিত্ব নিয়ে মুষলপর্ব, জায়গা না পেয়ে ইস্তফা একনাথ শিন্ডের ডেপুটির

বাংলাদেশ-ভারত কানপুর টেস্টের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ রায় দিল আইসিসি

মহারাষ্ট্রে ভোটের মুখে উদ্ধার বিপুল পরিমাণ ডলার, উদ্বিগ্ন নির্বাচন কমিশন

পুরুষ সঙ্গীর সামনেই তরুণীকে গণধর্ষণ, পুণের ঘটনায় তোলপাড়

Pune: পাহাড়ি এলাকায় আচমকাই ভেঙে পড়ল বিমান, নিহত ৩

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]