Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গান্ধীনগরে বাঁদরের হামলায় প্রাণ হারাল ১০ বছরের শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুজরাটের গান্ধীনগরে বাড়ছে বাঁদরের হামলা। সোমবার এবার বাদরের হামলার জেরে গুজরাটে  প্রাণ হারাল ১০ বছরের একটি শিশু। এই ঘটনা নিয়ে পুলিশের সুত্রে জানা গিয়েছে, গান্ধীনগরের দেহগাম তালুকের সালকি গ্রামের একটি মন্দিরের কাছে দীপক ঠাকোর নামে ওই শিশু বন্ধুদের সঙ্গে খেলছিল। সেই সময়ই ওই শিশুটির ওপর আক্রমণ চালায় বাদরটি । এই ঘটনার পরেই দীপক ঠাকোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

এই নিয়ে একই সপ্তাহের মধ্যে তৃতীয়বার বাদর হামলার ঘটনা ঘটে  দেহগাম তালুকের সালকি গ্রামে। তবে এরআগে বাদর হামলার জন্য প্রাণহানির ঘটনা ঘটেনি। এই প্রথম বাদর হামলায় প্রাণ হারাতে হয় একটি শিশুকে। দীপক ঠাকোরের মৃত্যুতে এলাকায় ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

এই ঘটনার পর এক বন আধিকারিক জানিয়েছেন,’ আমরা গত এক সপ্তাহে দুটি বাঁদরকে উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয় আরও একটি বাঁদরকে ধরার জন্য একটি ফাঁদও তৈরি করা হয়েছে। দেহগাম তালুকের সালকি  গ্রামে বানরের একটি বিশাল দল রয়েছে, যার মধ্যে রয়েছে চারজন প্রাপ্তবয়স্ক। তারাই গত এক সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে। বর্তমানে ২টি বাঁদরকে ধরা গেলেও একটি বাঁদরকে খোঁজার চেষ্টা করা হচ্ছে।‘ তবে লাগাতার এই বাঁদর হামলার জেরে দেহগাম তালুকের সালকি গ্রামে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কবে কমবে বাঁদরের উপদ্রপ সেইদিকেই তাকিয়ে রয়েছে গ্রামের বাসিন্দারা।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

মর্মান্তিক! উত্তর দমদমে ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00