Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’ মাঝে মুম্বইয়ে সমুদ্রে ভেসে মৃত্যু ১ কিশোরের, নিখোঁজ আরও ২

নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে নৌবাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের জুহু সমুদ্র সৈকত থেকে ভেসে গিয়ে মৃত্যু হল ১৬ বছর বয়সী এক কিশোরের। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও দুই কিশোর। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে নৌবাহিনী।

ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে জুহু সমুদ্র সৈকতে প্রশাসনের তরফে মাইকিং করে সচেতন করা হয়েছিল পর্যটক ও সাধারণ মানুষকে। নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু নির্দেশ অমান্য করে ১২ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের ৫ জনের একটি দল উপকূল থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে চলে যায়। সমুদ্রের উত্তাল ঢেউয়ের জেরে খেই হারিয়ে ফেলে তারা। নিখোঁজ ৫ জনের মধ্যে ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হন স্থানীয় মৎস্যজীবীরা। উদ্ধার হওয়া ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

অন্যদিকে নিখোঁজ দুই কিশোরকে খুঁজে বের করতে সোমবার রাতেই সার্চলাইট, ম্যানিলার দড়ি এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে তল্লাশি চালানো হলেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানানো হয়েছে নৌবাহিনীর তরফে। এক আধিকারিক জানান, রাত ৮.২০ মিনিটে নৌবাহিনীর একটি হেলিকপ্টার তল্লাশি অভিযানের জন্য চালু করা হয়েছে।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

জল ঢুকে পড়ল অমিতাভের জুহুর বাংলোয়, কেমন আছেন বিগবি-র পরিবার?

মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

আচমকাই উত্তাল সমুদ্র! দিঘায় মৃত্যু পর্যটকের! নুলিয়াদের প্রচেষ্টায় প্রাণরক্ষা একজনের

মুম্বইয়ের মার্কিন কনস্যুলেট জেনারেল অফিসে বোমাতঙ্ক, মিলল না কিছু

পেয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তবুও কেন হাউসফুল ৫-এ কাজ করতে চাননি অমিতাভ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00