Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সান ফ্রান্সিসকোগামী বিমান বিভ্রাটে ক্ষমা চেয়ে ভাড়া ফেরতের প্রস্তাব এয়ার ইন্ডিয়ার

দুর্ভোগে পড়া যাত্রীদের ট্রাভেল ভাউচার দেওয়ার কথাও ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী বিমানে প্রযুক্তিগত ত্রুটির কারণে সোমবার রাশিয়ার মাগাদানে জরুরি অবতরণ করেছিল এয়ার ইন্ডিয়ার বিমান। ফলে রাশিয়ার মাগাদানে প্রায় ৩৬ ঘন্টা আটকে পড়েছিলেন বিমানের ২১৬ জন যাত্রী-সহ ক্রু’রা। বৃহস্পতিবার সকালে সমস্ত যাত্রী-সহ বিমান কর্মীদের নিয়ে সানফ্রান্সিসকোতে রওনা দেয় বিমানটি। এই ঘটনায় এবার যাত্রীদের কাছে ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সেই সঙ্গে আটকে পড়া যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলেও ঘোষণা করল বিমান সংস্থাটি। দুর্ভোগে পড়া যাত্রীদের ট্রাভেল ভাউচার দেওয়ার কথাও ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।

বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার কাস্টমার এক্সপেরিয়েন্স আধিকারিক রাজেশ ডোগরার তরফে যাত্রীদের উদ্দেশে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘আপনাকে সান ফ্রান্সিসকোতে নিয়ে আসতে অতিরিক্ত দেরির জন্য দয়া করে আমাকে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার অনুমতি দিন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আপনার নিরাপত্তা সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। যেমন, আমরা আপনার যাত্রার ভাড়া সম্পূর্ণরূপে ফেরত দেব এবং সেই সঙ্গে ভবিষ্যতে এয়ার ইন্ডিয়াতে ভ্রমণের জন্য আপনাকে একটি ভাউচার প্রদান করব।’

প্রসঙ্গত এয়ার ইন্ডিয়ার এআই ১৭৩ বিমানটি ২১৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রু’কে নিয়ে মঙ্গলবার দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিল। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বিমানটি পর্যবেক্ষণ করে জানিয়েছে, ফ্লাইটে ৫০ জনের কম মার্কিন নাগরিক ছিল।

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা ইউক্রেনের, সোনার দামে বিকোচ্ছে পেট্রোল

‘শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার বিপদ বাড়বে’, হুঁশিয়ারি ম্যাক্রোঁর

সমঝোতায় না আসা পর্যন্ত কোনও চুক্তি নয়, বৈঠক থেকে বেরিয়ে জানালেন ট্রাম্প

‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

ভয়ঙ্কর খবর! উড়ানের পরেই ৯০০ ফুট নীচে নামল বিমান, বেজে উঠল বিপদ ঘণ্টা

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00