শরীরের হাল ফেরাতে সিদ্ধহস্ত, এইভাবে রান্না করলে শিমের প্রেমে হাবুডুবু খাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : রোজ একঘেঁয়ে খেতে ভাল লাগছে না ? উৎসবের আমেজে তেল-ঝাল খেয়ে পেটের অবস্থা খারাপ ? তবে নতুন কিছু বানিয়ে নিন। বাজারে গেলেই চোখে পড়বে সবুজ রংয়ের পাতলা সবজি। হ্যাঁ শিমের কথাই বলছি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সিদ্ধহস্ত এই শিম। ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য সবেতেই পটু এই শিম। এর সঙ্গে জুড়ে দিন রুই মাছ। জানুন নয়া স্বাদের এই রেসিপি বানাবেন কীভাবে।

উপকরণ : ৪ পিস রুই মাছ, ৩ টে শিম হাফ টুকরো করে কাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ৪ টে কাঁচালঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদমত লবন, পরিমাণ মতো সর্ষের তেল, টমেটো পিউরি, গোটা জিরে, আধ কাপ ধনেপাতা কুচি

প্রণালী : প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর লবন-হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে। বেশি কড়া করে ভাজবেন না। এই তেলেই শিমগুলো ভেজে তুলে রেখে দিন। এবার তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে টমেটো পিউড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।

রুই মাছের এই নয়া রেসিপি একবার খেলে প্রেমে পড়ে যাবেন…

কষানো মশলায় শিম দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে জল দিয়ে ৬ মিনিট ঢাকা দিয়ে রাখুন। এবার ঢাকা খুলে ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে ঢেকে দিন। শেষে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে ঢেকে দিন। ২ মিনিট রেখে গ্যাস বন্ধ করে দিন। ব্যস তৈরি শিম রুই।

চিংড়ি ও শোলের সঙ্গে লুটোপুটি কাঁচা আম! টক ঝাল-মিষ্টি চেখে দেখবেন নাকি ?

ভেটকি নয়!কই দিয়েই বানিয়ে ফেলুন পাতুরি

বাঙালি হেঁশেলের পুরনো পদ,গরমে শরীর ঠান্ডা রাখতে বানিয়ে নিন টক ডাল

সর্ষের সঙ্গে ডিম দিয়ে রেঁধে ফেলুন দারুণ এই পদ,সুগন্ধেই জিভে আসবে জল

বাঙালি হেঁশেলে হারিয়ে যাওয়া পদ!চেখে দেখুন ‘পটলের ছেঁচকি’,ফিরে আসবে ছোটবেলা..

আমিষের সঙ্গে টেক্কা দেবে এচোঁড়ের এই লোভনীয় পদ, যাচাই করবেন নাকি?

উল্টো-পাল্টা খেয়ে পেট খারাপ? কচি সজনে ডাঁটা দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন বাটিচচ্চড়ি

দোলের এবার সঙ্গী হোক মাটন পোলাও! ৩০ মিনিটেই রেডি নৈশভোজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]