জাম দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক এই দুই পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : জাম খেতে ভালবাসে না এমন মানুষ বিরল। কেননা মরশুমি এই ফলেই আছে নানান পুষ্টিগুণ। আর কেনই বা কদর থাকবে না জামের, বছরের সমসময় তো আর পাওয়া যায় না। যখনই বাজারে জাম আসে তখনই সকলের ইচ্ছে করে একটুখানি চেখে দেখার। জাম তো শুধু খেয়েছেন, এবার ঝটপট বানিয়ে ফেলুন দেখি জাম দিয়েই দুই দুর্দান্ত রেসিপি।

উপকরণ :  জাম ৩০০ গ্রাম, ধনেপাতা পরিমাণমত, লবন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো পরিমাণমত

প্রণালী : প্রথমে জাম ভাল করে ধুয়ে নিন। এরপর একটি একটি কৌটোবন্ধ পাত্রে বা ঢাকনা আটকে ভাল করে ঝাঁকিয়ে নিন। তাতে বীজগুলি ফল থেকে অনেকটা আলাদা হয়ে আসবে। এরপর সব উপকরণ মিশিয়ে দিন। এবার অন্য পাত্রে ঢেলে নিয়ে পরিবেশন করতে পারেন বা ফ্রিজের মধ্যে রেখে দিতেও পারেন কিছুক্ষণ। এরপর পরিবেশন করুন জাম ভর্তা। খেতে অসাধারণ লাগবে। একবার আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন।

এছাড়াও জাম দিয়ে জামের জেলি বানিয়ে খেতে পারেন পাউরুটি দিয়ে। এর জন্য বেশিকিছু লাগে না। জাম ২ কাপ, চিনি ১ কাপ, ভিনিগার এক চামচ, লেবুর রস ২ টেবিল চামচ ও লবণ সামান্য 

প্রণালী : প্রথমে জাম খুব ভালো করে ধুয়ে একটি পাত্রে সেদ্ধ হওয়ার মত জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর সামান্য লবণ দিতে হবে। এবার নামিয়ে ঠান্ডা হওয়ার পর জামগুলো সামান্য চটকে নিয়ে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে।

এবার একটি প্যানে চিনি এবং জামের রস দিয়ে ভাল করে নাড়তে হবে। চিনি গলে গেলে লেবুর রস বা ভিনিগার মিশিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না জামের মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে আসছে। এরপর নামিয়ে ঠান্ডা হলে জীবাণুমুক্ত কাঁচের বোতলে সংরক্ষণ করতে হবে। তবে যারা চিনি কম খেতে চান তাঁরা জেলিতে চিনির পরিমাণ কমিয়ে দিন। ব্যাস রেডি জ্যামের জেলি। এরপর পাউরুটি বা পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন।

পাতুরি তো অনেক খেয়েছেন, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের ভেটকি চারমৌলি

হাঁসের ডিমের বাদশাহী কারি খেয়েছেন কখনও? স্বাদ নিয়েই দেখুন না একবার

সর্ষের সঙ্গে ডিম দিয়ে রেঁধে ফেলুন দারুণ এই পদ,সুগন্ধেই জিভে আসবে জল

বাঙালি হেঁশেলে হারিয়ে যাওয়া পদ!চেখে দেখুন ‘পটলের ছেঁচকি’,ফিরে আসবে ছোটবেলা..

পুজোর মাঝে এই দু্র্দান্ত রেসিপি জিভে এনে দেবে জল, দেখে নিন

উমাকে নিবেদন করুন এই সুস্বাদু লাড্ডু! তুষ্ট হবে দুর্গতিনাশিনী

পরিবারের সঙ্গে পুজোর আড্ডায় পাতে হোক ‘চিংড়ি পোস্ত’

পুজো স্পেশ্যাল ‘আনারসী ফ্রায়েড রাইস’, চেখে দেখুন একবার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]