Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর মাঝে এই দু্র্দান্ত রেসিপি জিভে এনে দেবে জল, দেখে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্গা পুজোর আজ হল তৃতীয়া!এইসময় একটু বিশেষ উদযাপন না হলে চলে ? আর কে না জানে, বাঙালির মানেই কবজি ডুবিয়ে খাওয়া! তাই বানিয়ে নিন ঐতিহ্যবাহী সুস্বাদু রেসিপি।কি বানাবেন ভাবছেন ? তবে বানিয়ে নিন না হয় ‘মুইঠা’। সেই মা ঠাকুমাদের আমল থেকে চলে আসছে এই পদ। যেমন সুস্বাদু তেমনই জনপ্রিয়তা।খাবারে ঐতিহ্য আনতে চাইলে বানিয়ে নিতেই পারেন চিতল মাছের মুইঠা।বানাতে বেশি ঝামেলাও লাগে না,আবার চটজলদি বানিয়ে ফেলা যায়।জেনে নিন তৈরির সহজ পদ্ধতি।

উপকরণ : ৫০০ গ্রাম চিতল মাছ বাটা(কাটা ছাড়িয়ে রাখা), ৩টি সেদ্ধ আলু, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ২টি পেঁয়াজ বাটা, ৪ টি কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, স্বাদমতো নুন, চিনি, পরিমাণ মতো সর্ষের তেল, টমেটো বাটা, প্রয়োজন অনুযায়ী ফোঁড়নের জন্য গোটা গরম মসলা

প্রণালী : একটি পাত্রে চিতল মাছগুলোকে ভাল করে কাঁটা ছাড়িয়ে নিতে হবে। একটাও যেন কাঁটা না থাকে। পারলে একটি মিক্সিতে নিয়ে বেটে নিতে হবে। বা বেটে নিতে পারলে মাছের টুকরো গুলোকে ছোট ছোট করে নিন।এবার এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,শুকনো লঙ্কা, লবন, চিনি, সেদ্ধ করা আলু সমস্ত উপকরণগুলি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে।

আরও পড়ুন : পুজো স্পেশ্যাল ‘আনারসী ফ্রায়েড রাইস’, চেখে দেখুন একবার

এবার হাতে সরষের তেল মাখিয়ে মাছের মিশ্রন থেকে গোল গোল লেচি বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে তারমধ্যে মাছের লেচি গুলোকে হালকা ভেজে নিতে হবে।

এবার একটি নন স্টিক প্যানে তেল গরম করে তারই মধ্যে টমেটো বাটা,গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিন।ভাল করে কষিয়ে নিন।এবার ওর মধ্যে লবন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,  ও সামান্য চিনি দিয়ে দিন। এবার হালকা ভেজে রাখা ম‌ুইঠার টুকরো গুলো ওর মধ্যে দিয়ে দিন। গ্রেভি কিছুটা ফুটে গেলে তাতে ঘি, গরম মসলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। আরও ২ মিনিট রেখে নামিয়ে নিন। ব্যস রেডি চিতল মাছের মুইঠ্যা। এবার গরম গরম পরিবেশন করুন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00