স্বাধীনতা দিবস স্পেশাল ৫ মিনিটে বানিয়ে নিন ‘তেরঙ্গা লস্যি’

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর কয়েক টা দিন। এরপরই আসছে স্বাধীনতা দিবস। সাজো সাজো রব পড়বে চারিদিকে। দেশপ্রেমে মেতে উঠবে সকল ধর্মের মানুষ। এক নয় দুই নয়, দেখতে দেখতে কেটে গেল ৭৭ টা বছর। দেশজুড়ে মহাসমারোহে পালিত হবে ৭৮ তম স্বাধীনতা দিবস। উৎসবের মেজাজেই দেশের প্রতি প্রান্তের দিকে দিকে উড়বে  তেরঙ্গা। জাতি ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের কাছে খুবই স্পেশাল এই দিনটি। এই দিনে তেরঙ্গা তো পরবেনই, তবে দিনটিকে আরও স্পেশাল করতে চান ? তাহলে বানিয়ে নিতে পারেন তেরঙ্গা লস্যি। অবাক হচ্ছেন তো ? ছুটির এই দিনে বাড়ির সকল সদস্য মিলে উপভোগ করতে পারেন তেরঙ্গা এই লস্যিটি। সামাজিক মাধ্যমে এই ছবিও দিতে পারেন। জেনে নিন কম সময়ে বানাবেন কীভাবে।

উপকরণ : ৩ টেবিল চামচ কেশর সিরাপ (গেরুয়া রঙের জন্য), ৩ কাপ মিষ্টি দই (সাদা রঙের জন্য), ৩ টেবিলচামচ খুস সিরাপ (সবুজ রঙের জন্য) এক চামচ দারচিনি, এলাচ ও পরিমাণমত চিনি।

প্রণালী :  প্রথমে মিষ্টি দই ফেটিয়ে তাতে দারচিনি আর চিনি যোগ করুন। কেশর সিরাপের সঙ্গে দই মিশিয়ে গেরুয়া রঙের পানীয় বানিয়ে আলাদা পাত্রে রাখুন। তেমনই খুস সিরাপের সঙ্গে দই মিশিয়ে তা আলাদা জায়গায় রাখুন। বাকি সাদা অংশের জন্য দই কিছুটা তুলে রেখে দিন।

এবার একটি গ্লাসে প্রথমে খুস দেওয়া লস্যি গ্লাসে আগে দিয়ে দিন। তারপর দই রাখুন, তারপর ঢালুন কেশর সিরাপের লস্যি। সব কয়টিই যেন একটু গাঢ় হয় সেইদিকে লক্ষ রাখতে হবে। ব্যস রেডি তেরঙ্গা লস্যি। এবার উপরে পেস্তা ছড়িয়ে দিন। যতটা ঠান্ডা খেতে চান সেই অনুযায়ী এবার কিছুক্ষণের জন্য লস্যির গ্লাসগুলো ফ্রিজে রেখে দিন। এবার পরিবেশন করুন। হয়ে গেল না স্বাধীনতা দিবস আরও স্পেশাল।

পড়ুয়াদের হাতে বর্ণমালা ও মণীষীদের কাটআউট, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা রেডরোডে

‘স্বাধীনতা দেওয়া হয় না, কেড়ে নিতে হয়’, রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিষেকের

অগ্নিবীরদের জন্য বিশেষ উপহার, জামানত ছাড়াই ৪ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দেবে স্টেট ব্যাঙ্ক

স্বাধীনতা দিবসের আগে দিঘায় বাড়তি নজরদারি, হোটেলগুলোকে বিশেষ নির্দেশিকা

স্বাধীনতা দিবসের আগে পাক মদতপুষ্ট জঙ্গি চক্রের পর্দাফাঁস, পঞ্জাবে আটক ৫

আরজি করে তাণ্ডবের দায় রাম-বামের ঘাড়ে চাপালেন মমতা

মাওবাদী নামাঙ্কিত পোস্টার, স্বাধীনতা দিবসে জঙ্গলমহলে উত্তেজনা

লজ্জা! পতাকা তুলতে গিয়ে নাস্তানাবুদ অবস্থা হল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর 

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]