পাকা রুই দিয়ে পেঁয়াজকলির এই পদ জিভে জল আনবেই..

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘরে আনা পেঁয়াজকলি অবহেলায় শুকিয়ে যাচ্ছে ? তবে তা দিয়েই বানিয়ে নিতে পারেন দুর্দান্ত এই পদ। বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে নিয়মিত খান পেঁয়াজকলি।শীতের সমস্ত রোগের থেকে শরীরকে সুস্থ রাখতে সুরক্ষাকবচের কাজ করবে এই পেঁয়াজকলি।পেঁয়াজকলির ভেষজ গুণ জানলে অবাক হবেন। পেঁয়াজকলিতে থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান পাকস্থলি, অন্ত্র এবং মূত্র প্রদাহ রোধে কাজ করে। তাই দেরি না করে মাছ দিয়ে বানিয়ে নিন পেঁয়াজকলি পোস্ত।

উপকরণ : ৫ টুকরো রুই মাছ, ২ টো টমেটো, ২ কাপ পেঁয়াজকলি, ৩ টেবিল চামচ পোস্তবাটা, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, ২-৩ টে কাঁচালঙ্কা চেরা, ৩ চা চামচ জিরে ও ধনে গুঁড়ো, ১-২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ কালো জিরে, স্বাদমত লবন ও চিনি, আর লাগবে সর্ষের তেল

প্রণালী : প্রথমে মাছের টুকরোগুলোকে লবন-হলুদ মাখিয়ে রেখে দিন।এবার এরপর কড়াইয়ে তেল দিয়ে মাছের টুকরোগুলো ভাল করে ভেজে নিতে হবে।ওই তেলেই কাঁচালঙ্কা, কালোজিরে ফোড়ন দিয়ে পেঁয়াজকলি, টমেটো এবং ধনে-জিরে গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন।নাড়াচাড়া করে ওর মধ্যে পোস্তবাটা দিয়ে দিন।

আরও পড়ুন : ‘মরিচ মুরগি’ চেখে দেখবেন নাকি? ওজন থাকবে নিয়ন্ত্রণে…

এবার পোস্তবাটা ভাল করে নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল ও প্রয়োজনমতো লবন, চিনি দিয়ে ফুটতে দিন। ফুটে গেলে ওর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিন। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। তবে ওর মধ্যে নামানোর সময় অল্প লেবুর রসও ছড়িয়ে দিতে পারেন। এতে স্বাদ বাড়বে।

চিংড়ি ও শোলের সঙ্গে লুটোপুটি কাঁচা আম! টক ঝাল-মিষ্টি চেখে দেখবেন নাকি ?

ভেটকি নয়!কই দিয়েই বানিয়ে ফেলুন পাতুরি

বাঙালি হেঁশেলের পুরনো পদ,গরমে শরীর ঠান্ডা রাখতে বানিয়ে নিন টক ডাল

সর্ষের সঙ্গে ডিম দিয়ে রেঁধে ফেলুন দারুণ এই পদ,সুগন্ধেই জিভে আসবে জল

বাঙালি হেঁশেলে হারিয়ে যাওয়া পদ!চেখে দেখুন ‘পটলের ছেঁচকি’,ফিরে আসবে ছোটবেলা..

আমিষের সঙ্গে টেক্কা দেবে এচোঁড়ের এই লোভনীয় পদ, যাচাই করবেন নাকি?

উল্টো-পাল্টা খেয়ে পেট খারাপ? কচি সজনে ডাঁটা দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন বাটিচচ্চড়ি

দোলের এবার সঙ্গী হোক মাটন পোলাও! ৩০ মিনিটেই রেডি নৈশভোজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]