Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীপুজোয় চেখে দেখুন এই ভিন্ন স্বাদের ব্রাউন রাইস

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেকে ওজন কমাবেন বলে সাদা ভাতের বদলে ব্রাউন রাইস খেতে চাইছেন।কিন্তু ব্রাউন রাইসের স্বাদ মোটেও ভাল লাগছে না। তবে একবার ট্রাই করতে পারেন এই পদগুলো।আর সামনেই তো কালীপুজো। সুস্থ থাকতে চাইলে শিখে নিন এই পদগুলো। অন্যদিকে কালীপুজোয় অতিথিদের আনাগোনা লেগেই থাকে। তাঁদের একদিন লাঞ্চে নেমত্তন্ন করে নিজের হাতে বানিয়ে নিন এই ব্রাউন রাইসগুলো। দেখবেন খুশি হবেন সকলে। তাই সারপ্রাইজ হিসেবে চমকে দিন। জেনে নিন কীভাবে বানাবেন এই ভিন্ন স্বাদের ব্রাউন রেসিপি গুলি।

এগ ব্রাউন রাইস : সবজি ও ডিম দিয়ে ব্রাউন রাইসকে আরও সুস্বাদু ও পুষ্টিকর করে তুলতে পারবেন সহজে। তার জন্য লাগবে ১ কাপ ব্রাউন রাইস, ৩ টি ডিম,১টি গোটা গাজর কুচনো, পেঁয়াজ ২টি কুচনো, ক্যাপসিকাম ১টি, বিন্‌স আধ কাপ, স্প্রিং আধ কাপ পেঁয়াজ, লবন ও চিনি

প্রথমে মিনিট পনেরো ফুটন্ত গরম জলে চাল ভাপিয়ে নিলেই ব্রাউন রাইসের ভাত তৈরি হয়ে যাবে। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে ডিম ফেটিয়ে সামান্য লবন দিয়ে ডিমের ঝুরো বানিয়ে তুলে রাখুন। এবার বিনস ও গাজর কুচি গরম জলে মিনিট পাঁচেক ভাপিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ভাজুন। তাতে ক্যাপসিকাম কুচি, স্প্রিং অনিয়ম দিয়ে দিন। এবার এক একে গাজর, বিনস দিয়ে ভাল করে নাড়ুন। সবজি ভাজা হলে তাতে ব্রাউন রাইস, স্বাদমতো লবন, চিনি ও গোলমরিচ দিয়ে নামিয়ে নিন। ব্যস রেডি এগ ব্রাউন রাইস।

মাশরুম রাইস :  ব্রাউন রাইস এক ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। তার পর জল দিয়ে ১৫-২০ মিনিট ভাপে সেদ্ধ করুন। এবার প্যানে এক চামচ মাখন দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর গোটা গোলমরিচ দিয়ে নেড়ে নিন। এবার তার মধ্যে মাশরুমের টুকরো দিয়ে ভাল করে নেড়ে নিন। বানিয়ে রাখা ব্রাউন রাইস মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাশরুম রাইস। এবার লেবু দিয়ে পরিবেশন করুন।

পনির রাইস : একই পদ্ধতিতে ব্রাউন রাইস জলে ভিজিয়ে রাখুন। গরম জলে ২০ মিনিট ভাল করে ভাপিয়ে নিন। এদিকে কড়াইয়ে পনিরগুলোকে ভেজে নিন। এবার প্যানে এক চামচ মাখন দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর গোটা গোলমরিচ ভাল করে পনিরের টুকরোর দিয়ে ব্রাউন রাইসের সঙ্গে মিশিয়ে নিন। ব্যস রেডি পনির রাইস।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00