Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজার নির্দেশে চাঁচলের ৩৫০ বছরের রীতি মেনে কালী প্রতিমা কাঁধে নিয়ে দৌড় ভক্তদের

Share:

নিজস্ব প্রতিনিধি ,মালদা: কাঁধে কালী প্রতিমাকে তুলে নিয়ে দৌড়। মালদার চাঁচলের ৩৫০ বছরের রীতি আজও জনপ্রিয়। মা কালীকে মাথায় নিয়ে দৌড়চ্ছেন ভক্তরা। রাজার প্রচলিত রীতি মেনে মালদার চাঁচলের মালতীপুরে আয়োজিত হল ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা। মালতিপুর এলাকার আটটি কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছুটেন এলাকাবাসী। কালী দৌড় প্রতিযোগিতাকে ঘিরে রচিত হয় সম্প্রীতির এক আশ্চর্য আবহ।

তবে রীতির পিছনে লুকিয়ে আছে এক ইতিহাস। দৌড়ে নিয়ে যাওয়ার পর যাদের কালী প্রতিমা অক্ষত অবস্থায় থাকবে, তাদের প্রতিমাকেই প্রথমে বিসর্জন দেওয়া হবে। নিজেদের পূজিত কালী প্রতিমা কাঁধে করে নিয়ে ঘাটের দিকে দৌড় লাগান উদ্যোক্তারা।রাজার প্রচলিত সেই রীতি মেনেই এখনও মালদার চাঁচলের মালতিপুরে আয়োজিত হয় ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা।এবারও যার অন্যথা হল না।শুক্রবার রাতে কালী দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে তৈরি হল এক অদ্ভুত পরিবেশ।

আমকালীর বিসর্জনের পর হ্যান্টা,বাজার,শ্যামা,বুড়ি,হাট,চনকা কালী সহ আটটি প্রতিমার দৌড় হয়।পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ছিলেন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা ও চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু সহ পুলিস বাহিনী।ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসিও।দুই কালীর মুখোমুখি হওয়ার মুহুর্তে শঙ্খ ধ্বনি উলু দেন ভক্তরা।চাঁচল মহকুমার কয়েক হাজার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। শনিবার ভোর রাত পর্যন্ত চলে এই দৌড় প্রতিযোগিতা। হাজার হাজার মানুষ রাত জেগে এই কালী প্রতিমা কাঁদে নিয়ে দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। গোটা প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য প্রশাসনের ছিল কড়া নজরদারি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00