হেঁশেলে ডাল থেকে পরোটা বেঁচে গেছে ? তা দিয়েই খুদের মন ভোলান…

Share:

নিজস্ব প্রতিনিধি : হেঁশেলে নিত্যদিন কিছু না কিছু জিনিস বেঁচে যায়। রান্না করার পর দেখলেন বেশি হয়ে গিয়েছে সবজি ?  তবে এগুলো না ফেলে কাজে লাগাতে পারেন। কেউই খেয়েও বুঝতে পারবে না। বরং প্রশংসা করবে। অন্যদিকে খুদের মন ভোলাতে সিদ্ধহস্ত এই টিপস। বাসি পরোটা হোক বা ডাল কিংবা রাজমা, তা দিয়ে খুদের পছন্দের মুখরোচক পদ কিন্তু বানিয়ে দিতে পারেন। জেনে নিন কি করবেন ?

পিৎজা : আগের দিনে যদি পরোটা বেঁচে গিয়ে থাকে তবে তা দিয়েই খুব সুন্দর পিৎজা বানানো যায়। পরোটা হবে পিৎজার বেস। পরোটার উপর পিৎজা সস, স্যতেঁ করে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম, সুইটকর্ন, পনিরের টুকরো ছড়িয়ে দিন। যোগ করুন সামান্য অরিগ্যানো এবং মোজরেলা চিজ। কড়াই আগে থেকে ঢাকা দিয়ে গরম করে রাখুন। তার মধ্যে একটি স্টিলের প্লেট বসিয়ে পরোটা পিৎজা বসিয়ে দিন। আঁচ কমিয়ে কড়াই ঢাকা দিয়ে মিনিট ৩-৫ রাখলেই উপরের চিজ গলে যাবে। জিনিসটি মাইক্রোওয়েভ অভেনে মিনিট ২ কনেভকশন মোডে দিলেও হবে। এবার খুদের সামনে পরিবেশন করুন।

বার্গার : কিচেনে গিয়ে দেখলেন রাজমা বেঁচে গিয়েছে। ঘরে পাউরুটি থাকলে সহজে বানিয়ে ফেলা যাবে বার্গার। প্রথমে সেদ্ধ করা রাজমা মিক্সিতে ঘুরিয়ে নিন। তার সঙ্গে যোগ করুন জল ঝরানো চিঁড়ে। স্বাদ মতো লবন, ধনে, জিরে গুঁড়ো, কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাল করে হাতের সাহায্যে চটকে মেখে নিন। গোল মোটা প্যাটি তৈরি করে ননস্টিক কড়ায় অল্প তেল দিয়ে উল্টেপাল্টে সেঁকে নিন। এবার বার্গার পাউরুটির মধ্যে পছন্দের সবজি, লেটুস, প্যাটি, স‌স দিলেই তৈরি বার্গার। বাচ্চার মন ভোলাতে ওস্তাদ এই বার্গার।

পকোড়া : যদি ডাল বেঁচে যায় তবে তা দিয়ে মুচমুতে পকোড়া বানিয়ে নেওয়া যায়। ডাল ঘন করে নিয়ে, তার সঙ্গে আলুসেদ্ধ, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচি, স্বাদ মত লবন, জিরে গুঁড়ো মিশিয়ে পকোড়া বা বড়া বানিয়ে নেওয়া যায়।

চিংড়ি ও শোলের সঙ্গে লুটোপুটি কাঁচা আম! টক ঝাল-মিষ্টি চেখে দেখবেন নাকি ?

ভেটকি নয়!কই দিয়েই বানিয়ে ফেলুন পাতুরি

বাঙালি হেঁশেলের পুরনো পদ,গরমে শরীর ঠান্ডা রাখতে বানিয়ে নিন টক ডাল

সর্ষের সঙ্গে ডিম দিয়ে রেঁধে ফেলুন দারুণ এই পদ,সুগন্ধেই জিভে আসবে জল

বাঙালি হেঁশেলে হারিয়ে যাওয়া পদ!চেখে দেখুন ‘পটলের ছেঁচকি’,ফিরে আসবে ছোটবেলা..

আমিষের সঙ্গে টেক্কা দেবে এচোঁড়ের এই লোভনীয় পদ, যাচাই করবেন নাকি?

উল্টো-পাল্টা খেয়ে পেট খারাপ? কচি সজনে ডাঁটা দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন বাটিচচ্চড়ি

দোলের এবার সঙ্গী হোক মাটন পোলাও! ৩০ মিনিটেই রেডি নৈশভোজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]