Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটে লড়তে পারবেন না খালেদা-তারেক, জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী

জামায়েত ইসলামিকে সভা করার অনুমতি দেওয়া নিয়ে কোনও কথা বলতে চাননি আইনমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামনেই জাতীয় সংসদ নির্বাচন। আর ওই ভোট ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় পারদ চড়ছে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল ত‍ৎপর হয়ে উঠেছে। তবে সাজা ভোগ করায় এবং সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় জাতীয় সংসদ নির্বাচনে লড়তে পারছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক রহমান। রবিবার আইনমন্ত্রী আনিসুল হক ফের একবার জানিয়ে দিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন ও তাঁর ছেলের ভোটে লড়াইয়ের কোনও সুযোগই নেই।

রাজধানী ঢাকায় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইন মন্ত্রী বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হওয়ায় তাঁর সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে। ফলে তাঁর বিদেশে যাওয়ার প্রশ্ন নেই। তিনি সুস্থ হলে ফের জেলে যেতে হবে। সংবিধান অনুযায়ী, দুই বছর কিংবা তার বেশি সাজাপ্রাপ্ত হন তাহলে তাঁর ভোটে লড়াইয়ের সুযোগ থাকে না। খালেদা জিয়া সাজা খাটছেন। আর তাঁর ছেলে তারেক রহমান সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ফলে দুজনের কারও ভোটে লড়ার অধিকার  থাকছে না।’

দীর্ঘ ১০ বছর বাদে ফের সক্রিয় হয়েছে উগ্র মৌলবাদী দল জামায়েত ইসলামি। শনিবারই রাজধানী ঢাকায় প্রকাশ্য সমাবেশ করেছে দলটি। যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সরকার কীভাবে জামায়েত ইসলামির মতো দলকে ফের রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দিলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে এদিন আইনমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রক সভা-সমাবেশের অনুমতি দিয়ে থাকে। কী বিবেচনা করে জামায়েত ইসলামিকে সভার অনুমতি দেওয়া হয়েছে তা সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকরাই ভালো বলতে পারবেন।

‘তারেকই হবেন প্রধানমন্ত্রী’, ঘোষণা বিএনপির, আগেই জানিয়েছিল ‘এই মুহুর্তে’ অনলাইন

ইউনূসের প্রস্তাব প্রত্যাখান, ডিসেম্বরে ভোটের দাবিতে অনড় খালেদার দল

‘পদে পদে গণতন্ত্র বাধা পাচ্ছে’, মোল্লা ইউনূসের বিরুদ্ধে গর্জে উঠলেন খালেদা

‘ডিসেম্বরেই নির্বাচন চাই’, ক্ষমতালোভী মোল্লা ইউনূসের রক্তচাপ বাড়ালেন খালেদা-পুত্র

ইউনূসের কাছে তিন উপদেষ্টাকে বরখাস্তের দাবি জানাল খালেদা জিয়ার দল

ইউনূস-ওয়াকার সঙ্ঘাতে সেনাপ্রধানের পাশে দাঁড়াল খালেদার দল

মোল্লা ইউনূসের বিরুদ্ধে এবার আন্দোলনে নামছে খালেদা জিয়ার দল

বিচারের নামে প্রহসন, আরও এক মামলা থেকে বেকসুর খালাস খালেদা জিয়া-তারেক রহমান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00