Bangladesh: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই পরিবারের ৮ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি : ভয়াবহ দুর্ঘটনা ঘটল বাংলাদেশের পিরোজপুরে। একটি প্রাইভেট কার খালে পড়ে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই পরিবারের মোট ৮ সদস্য। নিহত ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪ শিশুও রয়েছে। বুধবার রাত পৌনে দুইটার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের নুরানি গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিসের কর্মীরা।

এই ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন শেরপুরের খোলআচার পাড়ার মোতালেব, বয়স ৪৫ বছর ও তাঁর স্ত্রী সাবিনা আক্তার বয়স ৩০ বছর। তাঁদের মেয়ে মুক্তা, বয়স ১২ ও ছেলে সোয়াইব, বয়স ২ বছর। এছাড়াও পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা, বয়স ৩২ ও তাঁর স্ত্রী আমেনা বেগম, বয়স ২। তাঁদের ছেলে ১০ বছর বয়সী শাহাদাৎ ১০ ও ৩ বছর বয়সী আবদুল্লাহ।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার রাত ৩ টের দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছোয়। গাড়িটি ভেতর থেকে ৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে। তাঁদের মৃতদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই নিয়ে শাওন মৃধার এক আত্মীয় মুরাদ জানান, প্রাইভেট কারটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে পিরোজপুরের নাজিরপুর হয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।

এই নিয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, নিহত ব্যক্তিদের মধ্যে মোতালেব নামের একজনের সঙ্গে পাওয়া পরিচয়পত্র থেকে প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা গেছে। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]