কার্ফুর মধ্যেই সংঘর্ষে আরও একজনের মৃত্যু, স্পেন-ব্রাজিল সফর বাতিল হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে মৃত্যু মিছিলের সারি ক্রমশই দীর্ঘ হচ্ছে। শনিবার কার্ফুর মধ্যেই সাভারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ক্যাডারদের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি আন্দোলনে মোট ১০৬ জন প্রাণ হারালেন। অন্যদিকে, কোটা আন্দোলনের জেরে স্পেন ও ব্রাজিল সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামিকাল রবিবার দুই দেশ সফরে ঢাকা ত্যাগ করার কথা ছিল তাঁর। কিন্তু আগামিকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোটা সংক্রান্ত মামলার শুনানিতে কী হয়, তার উপরে নজর রাখতেই বিদেশ সফর বাতিল করেছেন তিনি।

গত কয়েকদিন ধরেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ রাজধানী ঢাকা-সহ দেশের বিস্তীর্ণ এলাকা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১০৫ জন প্রাণ হারানোর পরে রাতেই দেশ জুড়ে কার্ফু জারির পাশাপাশি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। এদিন সকাল থেকেই ঢাকা-সহ দেশের প্রধান শহরগুলির রাজপথ দখল নেয় সেনাবাহিনী। ভয়ে অনেকেই রাস্তায় পা রাখেননি। তবে কার্ফু উপেক্ষা করেই সাভারে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।  দুপুর সাড়ে ১২টা থেকে দুটোর মধ্যে সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন প্রাণ হারান। গুরুতর জখম হয়েছেন আরও ১৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে সারা দেশেই কার্ফু জারির পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

অন্যদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে অশান্তির কারণে পূর্ব নির্ধারিত স্পেন ও ব্রাজিল সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ থেকে ২৩শে জুলাই স্পেনে এবং ২৪ থেকে ২৭শে জুলাই ব্রাজিলে সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।

শনিবার হিংসার বলি আরও ৭, রবি-সোম বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা  

Bangladesh Quota Protest: আন্দোলনকারীদের ধরপাকড় শুরু, দেখা মাত্রই গুলির নির্দেশ

কোটা আন্দোলন ঠেকাতে বাংলাদেশে জারি কার্ফু, নামল সেনা

বাংলাদেশে ১৫ হাজার ভারতীয় সুরক্ষিত রয়েছেন, দাবি বিদেশ মন্ত্রকের

বাংলাদেশের সংরক্ষণ বিরোধী পড়ুয়াদের পাশে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার ফুটবলার

‘আন্দোলন থেকে দূরে থাকুন’, বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের সতর্ক করল কানাডা দূতাবাস

বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা কোটা আন্দোলনকারীদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]