Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের সংসদ থেকে গণইস্তফা বিএনপি এমপিদের

শনিবার গোলাপবাগ মাঠে আয়োজিত দলীয় সমাবেশে পদত্যাগের ঘোষণা করেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দলীয় কর্মী-সমর্থকদের লাগাতার চাপের মুখে শেষ পর্যন্ত সংসদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের সাংসদরা। শনিবার গোলাপবাগ মাঠে আয়োজিত দলীয় সমাবেশে ভাষণ দেওয়ার সময়েই পদত্যাগের ঘোষণা করেন তাঁরা। দলীয় সাংসদদের শুভবুদ্ধির উদয় হওয়ায় খুশি বিএনপির নিচুতলার কর্মী-সমর্থকরা। যদিও শাসকদল আওয়ামি লীগের পক্ষ থেকে বিএনপি সাংসদদের পদত্যাগকে গিমিক বলে কটাক্ষ করা হয়েছে।

গত সংসদ নির্বাচনে বিএনপির প্রতীকে নির্বাচিত হয়েছিলেন গোলাম মোহাম্মদ সিরাজ, মোশারফ হোসেন, জাহিদুর রহমান,আমিনুল ইসলাম,হারুনুর রশীদ ও আবদুস সাত্তার ভুঁইয়া। মহিলাদের জন্য সংরক্ষিত আসনে মনোনীত হন রুমিন ফারহানা। রিগিংয়ের অভিযোগ তুলে সংসদ নির্বাচন প্রত্যাখান করার ঘোষণা করেছিলেন বিএনপি শীর্ষ নেতৃত্ব। যদিও অবৈধ সংসদ থেকে ইস্তফা দেননি দলের সাংসদরা। বরং গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে সাংসদ হিসেবে আর্থিক সহ যাবতীয় সুবিধা নিয়ে গিয়েছেন তাঁরা। দলীয় সাংসদদের এমন সুবিধাবাদী নীতির বিরুদ্ধে দলের নিচুতলায় ক্রমশই ক্ষোভ দানা বাঁধছিল। পদত্যাগের জন্য সাংসদদের উপরে চাপ বাড়ছিল।

এদিন ঢাকার গোলাপবাগে আয়োজিত সমাবেশে দলের সাংসদদের গণইস্তফার কথা জানান বিএনপির বর্ষীয়ান নেতা খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘জনগণের দুর্দশার কথা  তুলে ধরতেই সংসদে গিয়েছিলেন বিএনপির সাংসদরা। কিন্তু সংসদে দুর্ভোগের কথা বলা যায় না। এই পরিস্থিতিতে সংসদে থাকা না থাকা সমান কথা। তাই বিএনপির সাত সাংসদ জাতীয় সংসদের অধ্যক্ষের কাছে ইমেলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। আগামিকাল রবিবার দেখা করে পদত্যাগপত্র তুলে দেবেন।’

বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধই থাকছে জামায়াতে ইসলামী

বিএনপির কর্মসূচি ঘিরে উত্তাল ঢাকা, পুড়ল পুলিশের গাড়ি-বাস

ভোটে লড়তে পারবেন না খালেদা-তারেক, জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচনে লড়তে পারবেন না খালেদা জিয়া

শেখ হাসিনাকে ধাক্কা, আওয়ামী লীগের সঙ্গ ছাড়ল জাতীয় পার্টি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00